July 1, 2026, 5:22 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

বিএনপি নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ

Reporter Name
  • Update Time : Wednesday, December 24, 2025
  • 294 Time View
297

নিউজ ডেস্ক:
চট্টগ্রামের সীতাকুণ্ডে এক বিএনপি নেতার বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম নুরুল ইসলাম প্রকাশের বাড়িতে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে এই ব্যাপারে কিছুই জানে না তার পরিবার। তবে ককটেল বিস্ফোরণে ভবনের জানালার গ্লাস ভাঙলেও কেউ হতাহত হয়নি। কিন্তু আতঙ্কে আছে তার পরিবার।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে তিনটার দিকে মুখোশধারী ছয়জনের একটি গ্রুপ উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল এলাকার বাড়িতে এই হামলার ঘটনাটি ঘটায়।

মরহুম নুরুল ইসলামের ছোট ভাই ও ওয়ার্ড বিএনপির সেক্রেটারি নুর আলম বলেন, বেশ কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আমার ভাইয়ের পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। ককটেলের আঘাতে পুরো এলাকা কেঁপে ওঠে।

আর বিএনপি নেতার ছেলে আবু সুফিয়ান শিবলু বলেন, মুখোশপরা ৬ জন একত্রে এসে চারটি ককটেল বিস্ফোরণ ঘটায়। দুই পেট্রোলবোমা রেখে চলে যায়। তবে কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে জীবন হুমকির ভয়ে তা জানাতে অস্বীকৃতি জানান তিনি।

তিনি বলেন, বর্তমানে তার মা ও পরিবার আতঙ্কের কারণে ঘরে থাকতে চাচ্ছেন না। ‎সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, পুলিশ টিম ঘটনাস্থলে গিয়ে দুটি অবিস্ফোরিত ককটেল ও দুটি ছোট কাচের বোতল উদ্ধার করে থানা নিয়ে আসা হয়েছে। এগুলো নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com