July 1, 2026, 7:00 pm
সর্বশেষ সংবাদ:
সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হত্যার হুমকি, ‘পোষ্যদের’ শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি ইরানের ধর্মের নামে সন্ত্রাসবাদ বাংলাদেশ সমর্থন করে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয়:জামায়াত আমির রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার

‘শান্তির দূত হিসেবে ফিরে এসেছেন তারেক রহমান’

Reporter Name
  • Update Time : Friday, December 26, 2025
  • 309 Time View
331

সাবেক সংসদ সদস্য এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশীদ ইয়াছিন বলেছেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে দেশে এবং রাজনৈতিক অঙ্গনে শান্তি ফিরে আসবে। তিনি শান্তির দূত হিসেবে আমাদের মাঝে ফিরে এসেছেন। নেতার ফিরে আসায় আমরা মহান রবের নিকট শুকরিয়া আদায় করছি। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করছি।

শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর শিল্পকলা একাডেমিতে বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাজী আমিনুর রশীদ ইয়াছিন বলেন, তারেক রহমান দেশে ফেরার পর থেকেই বিএনপি যেমন উজ্জীবিত তেমন সাধারণ মানুষ উৎফুল্ল। একেই বলে নেতা।

সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএ বারী সেলিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ছুটি, শহীদুল্লাহ রতন, মাহবুবুর রহমান দুলাল, আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক সদস্য মজিবুর রহমান কামাল, রিয়াজ খান রাজু, মনির হোসেন পারভেজ, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি হাজী আনোয়ারুল হক, কুমিল্লা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সৈয়দ মেরাজ, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব, কুমিল্লা মহানগর যুবদলের সদস্য সচিব রোমান হাসান, কুমিল্লা জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, কুমিল্লা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন, কুমিল্লা মহানগর কৃষক দলের সভাপতি কাজী শাহিনুর, সাধারণ সম্পাদক ইকরাম হোসেন তাজ, কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা, কুমিল্লা জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী, সাধারণ সম্পাদক এমদাদুল হক ধীমান, কুমিল্লা মহানগর জাসাস সভাপতি মনজুরুল আলম মঞ্জু, মহানগর তাঁতী দলের আহ্বায়ক রেজাউল, সদস্য সচিব নবী উল্লা নবী, কুমিল্লা মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আদর্শ সদর উপজেলার সাবেক সভাপতি আমিনুল ইসলাম, আদর্শ সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সদর দক্ষিণ উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সায়েব মজুমদার, সদর দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কিবরিয়া জুয়েল, আদর্শ সদর উপজেলা যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান শামীম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান মামুন।

এছাড়া কুমিল্লা মহানগরী ও বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকরা বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com