July 1, 2026, 5:47 pm
সর্বশেষ সংবাদ:
আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয়:জামায়াত আমির রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাকা ১২ আসনে সাইফুলের জন্য দলীয় প্রার্থী দিবে না বিএনপি

Reporter Name
  • Update Time : Saturday, December 27, 2025
  • 114 Time View
134

রাজনৈতিক মিত্রদের সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবে রাজধানীর গুরুত্বপূর্ণ ঢাকা-১২ আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। একইসঙ্গে এই আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে সমর্থন দেবে দলটি।

বুধবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে জানানো হয়, যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনা ও সমঝোতার ভিত্তিতে কয়েকটি আসনে বিএনপি প্রার্থী দেবে না। এর মধ্যে ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এর ফলে ঢাকা-১২ আসনে বিএনপির মনোনয়ন সংগ্রহকারী ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক ও যুবদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরবকে মনোনয়ন প্রত্যাহার করতে হবে।

এর আগে গত সোমবার সাইফুল আলম নীরব ঢাকা-১২ আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেন এবং এলাকায় গণসংযোগও শুরু করেন। মনোনয়ন সংগ্রহের পর তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর মনোনয়ন জমা দেওয়ার পরিকল্পনা ছিল তার।

তবে আসন সমঝোতার সিদ্ধান্তের ফলে শেষ পর্যন্ত তাকে সরে দাঁড়াতে হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, আসন সমঝোতার আওতায় যেসব প্রার্থী মনোনীত হয়েছেন—তাদের কেউ কেউ বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন, আবার কেউ নিজ নিজ দলের প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে এসব আসনে বিএনপি আলাদা কোনো প্রার্থী দেবে না।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এই সমঝোতা যুগপৎ আন্দোলনের ঐক্য ধরে রাখা এবং গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করার অংশ হিসেবেই করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com