August 18, 2026, 4:33 pm
সর্বশেষ সংবাদ:
৭০ অনুচ্ছেদের বৈধতা ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের রিট খারিজ তারেক রহমান নিজের জন্য গর্ত খুঁড়ছেন: ভারতের সাবেক পররাষ্ট্রসচিব ব্যবসার পরিবেশ উন্নয়নে গতি, দৃশ্যমান ‘পরিবর্তন নেই’ স্থানীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কমিটি: আইজিপি ফ্যাসিবাদমুক্ত দেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী জলাবদ্ধতা ও গ্যাস-বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান দাবি জামায়াতের সাবেক মন্ত্রী-এমপিদের ফোন ব্যবহার নিয়ে যা বললেন কারা মহাপরিদর্শক জিয়া ও খালেদার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের শ্রদ্ধা সরকার বদলেছে, রাষ্ট্র কি বদলেছে? স্থানীয় সরকারের ৫ নির্বাচন চলতি অর্থবছরে: শাহে আলম

অস্ত্রসহ ছাত্রশিবিরের বহিষ্কৃত নেতা গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Saturday, December 27, 2025
  • 238 Time View
275

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে অস্ত্রসহ আতিক হাসান নামে শিবিরের এক বহিষ্কৃত নেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে উপজেলার তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধীন পঁয়ষট্টিবাড়ি বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে বিজিবি তার বিরুদ্ধে মামলা করে থানায় সোপর্দ করেছেন।

গ্রেপ্তার আতিক হাসান (২৫) পাটগ্রাম থানা পশ্চিম শাখা ছাত্রশিবিরের বহিষ্কৃত সাবেক সভাপতি এবং উপজেলার সীমান্তপাড়া এলাকার বজলার রহমানের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত মেইন পিলার-৮৪৬ এর কাছে বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার আউলিয়ার হাট নামক স্থানে সন্দেহভাজন কয়েকজনকে দেখে অভিযান চালায় বিজিবি। এ সময় আতিক হাসানকে আটক করা সম্ভব হলেও তার সঙ্গে থাকা আরও দুজন পালিয়ে যান। আটক আতিকের কাছ থেকে ২ ফুট ৪ ইঞ্চি দৈর্ঘ্যের একটি দেশীয় ধারালো ছুরি এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আরও জানা গেছে, অভিযান চলাকালীন পালিয়ে যাওয়া দুই ব্যক্তি হলেন— মো. জুলফিকার আলী (৩৫) ও মো. রহিদুল (৪২)। তাদের পূর্ণাঙ্গ ঠিকানা শনাক্তের চেষ্টা চলছে এবং তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাটগ্রাম পূর্ব থানা শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. আলমগীর খোরশেদ কালবেলাকে বলেন, বিজিবির হাতে গ্রেপ্তার আতিক হাসানের সঙ্গে গত ৪ বছর দরে সংগঠনের কোনো সম্পর্ক নেই। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে ২০২১ সালে দলীয় পথ থেকে বহিষ্কার করা হয়েছে।

পাটগ্রাম থানার ওসি নাজমুল হক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি আটক আতিক হাসানের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com