August 18, 2026, 4:33 pm
সর্বশেষ সংবাদ:
৭০ অনুচ্ছেদের বৈধতা ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের রিট খারিজ তারেক রহমান নিজের জন্য গর্ত খুঁড়ছেন: ভারতের সাবেক পররাষ্ট্রসচিব ব্যবসার পরিবেশ উন্নয়নে গতি, দৃশ্যমান ‘পরিবর্তন নেই’ স্থানীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কমিটি: আইজিপি ফ্যাসিবাদমুক্ত দেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী জলাবদ্ধতা ও গ্যাস-বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান দাবি জামায়াতের সাবেক মন্ত্রী-এমপিদের ফোন ব্যবহার নিয়ে যা বললেন কারা মহাপরিদর্শক জিয়া ও খালেদার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের শ্রদ্ধা সরকার বদলেছে, রাষ্ট্র কি বদলেছে? স্থানীয় সরকারের ৫ নির্বাচন চলতি অর্থবছরে: শাহে আলম

শিবগঞ্জে জামায়াত-শিবিরের নির্মমতা, যুবককে খুঁটিতে বেঁধে হাত-পা কেটে নেওয়ার চেষ্টা

Reporter Name
  • Update Time : Saturday, December 27, 2025
  • 183 Time View
249

চাঁপাইনবাবগঞ্জে আবু সুফিয়ান সিজু (২৫) নামে এক যুবকের কাছে চাঁদার টাকা না পেয়ে প্রায় দেড় ঘণ্টা বৈদ্যুতিক খুঁটি সঙ্গে বেঁধে রেখে ব্যাপক মারধোর এমনকি দুই হাত ও দুই পা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনাটি ২৪ ডিসেম্বর সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার উমরপুর ঘাটে ঘটেছে। বর্তমানে ওই যুবক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত যুবক আবু সুফিয়ান সিজু (২৫) শ্যামপুর-বাজিতপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, কয়েকজন জামায়াত-শিবিরকর্মী সিজুকে ধরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে তার দুই হাত ও পায়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। মৃত্যু নিশ্চিতে আঘাত করা হয় শরীরের একাধিক অংশে। এমন দৃশ্য দূর থেকে স্থানীয়রা দেখলেও এর প্রতিবাদ করার সাহস পায়নি। পরে তারা মৃত ভেবে ফেলে রেখে চলে গেলে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিজু অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে তাকে দেড় ঘণ্টা ধরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রেখে কুপিয়েছে জামায়াত-শিবিরের কর্মীরা। তাদের মধ্যে আব্দুর রাজ্জাক, বিষের দোকানদা, শরৎনগর গ্রামের আনোয়ার এবং চামা বাজারের পোল্ট্রি ব্যবসায়ী আবু সাঈদের ভাই নূরসহ আরও কয়েকজন জড়িত ছিলেন বলে দাবি করেন তিনি।

শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের দুই কর্মীকে আটক করেছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com