August 18, 2026, 4:33 pm
সর্বশেষ সংবাদ:
৭০ অনুচ্ছেদের বৈধতা ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের রিট খারিজ তারেক রহমান নিজের জন্য গর্ত খুঁড়ছেন: ভারতের সাবেক পররাষ্ট্রসচিব ব্যবসার পরিবেশ উন্নয়নে গতি, দৃশ্যমান ‘পরিবর্তন নেই’ স্থানীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কমিটি: আইজিপি ফ্যাসিবাদমুক্ত দেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী জলাবদ্ধতা ও গ্যাস-বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান দাবি জামায়াতের সাবেক মন্ত্রী-এমপিদের ফোন ব্যবহার নিয়ে যা বললেন কারা মহাপরিদর্শক জিয়া ও খালেদার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের শ্রদ্ধা সরকার বদলেছে, রাষ্ট্র কি বদলেছে? স্থানীয় সরকারের ৫ নির্বাচন চলতি অর্থবছরে: শাহে আলম

নির্বাচন বানচাল চেষ্টাকারীদের প্রতিহত করা হবে: আদিলুর

Reporter Name
  • Update Time : Saturday, December 27, 2025
  • 214 Time View
248

নির্বাচন সুষ্ঠুভাবে হবে এবং যারা নির্বাচন বানচাল করার চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মাদারীপুরের মঠের বাজার এলাকায় জুলাই আন্দোলনে শহীদ নাইমুর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য সরকার চেষ্টা করছে। ফ্যাসিবাদী শক্তি নির্বাচনে বাধাগ্রস্থ করার চেষ্টা চালাবে, জনগণকে সরকারের পাশে থাকতে হবে। তাহলেই এই নির্বাচন সুষ্ঠুভাবে হবে।

তিনি বলেন, যারা নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে। আগামী নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় এজন্য বাংলাদেশের প্রতিটা মানুষ এগিয়ে আসবে এবং সহযোগিতা করবে।

আদিলুর রহমান বলেন, আমরা যখন যে জেলায় যাই, সেই জেলার উন্নয়নমূলক কাজ পরিদর্শন করি। জুলাই যোদ্ধাদের কবর জিয়ারত করি, তাদের পরিবারের খোঁজ খবর নিচ্ছি।

এর আগে উপদেষ্টা শহীদ মামুনের কবর জিয়ারত করেন, জুলাই স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শিবচর উপজেলায় হাউজিং প্রকল্প ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় মাদারীপুর জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com