August 18, 2026, 4:33 pm
সর্বশেষ সংবাদ:
৭০ অনুচ্ছেদের বৈধতা ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের রিট খারিজ তারেক রহমান নিজের জন্য গর্ত খুঁড়ছেন: ভারতের সাবেক পররাষ্ট্রসচিব ব্যবসার পরিবেশ উন্নয়নে গতি, দৃশ্যমান ‘পরিবর্তন নেই’ স্থানীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কমিটি: আইজিপি ফ্যাসিবাদমুক্ত দেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী জলাবদ্ধতা ও গ্যাস-বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান দাবি জামায়াতের সাবেক মন্ত্রী-এমপিদের ফোন ব্যবহার নিয়ে যা বললেন কারা মহাপরিদর্শক জিয়া ও খালেদার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের শ্রদ্ধা সরকার বদলেছে, রাষ্ট্র কি বদলেছে? স্থানীয় সরকারের ৫ নির্বাচন চলতি অর্থবছরে: শাহে আলম

সর্বাত্মক অবরোধের ডাক দিল ইনকিলাব মঞ্চ

Reporter Name
  • Update Time : Sunday, December 28, 2025
  • 288 Time View
309

শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রোববার (২৮ ডিসেম্বর) দেশের সব বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধ পালনের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ।

শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, ‘শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ প্রোগ্রাম আজকের মতো শেষ হয়েছে। রাতে হাদি চত্বরে (শাহবাগ) কেউ অবস্থান করতে পারবে না। আগামীকাল ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন পর্যালোচনার পর দুপুর ২টা থেকে ঢাকাসহ ৮ বিভাগে অবরোধ কর্মসূচি চলবে।’

এর আগে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি থেকেও একই কর্মসূচি ঘোষণা দেন।

তার আগে, রাত ১১টার দিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন-বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী শাহবাগে আসেন। সেখানে আন্দোলনরত জনতার উদ্দেশে ওসমান হাদি হত্যাকাণ্ডের অগ্রগতি তুলে ধরেন উপদেষ্টা। ৭ জানুয়ারির মধ্যে ওসমান হাদি হত্যাকাণ্ডের অভিযোগপত্র দেওয়ার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে বিচারকাজ সম্পন্ন করার কথাও অঙ্গীকার করেন।

বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, তিনি ওসমান হাদির একজন গুণগ্রাহী। তিনি হাদিকে নিজের ভাই মনে করেন। দেশের জন্য তাকে আরও বেশি দিন প্রয়োজন ছিল। যেই মানুষের মৃত্যুতে ১২ লাখ থেকে ১৫ লাখ মানুষ জানাজা পড়ে, সেই মানুষের হত্যার বিচার আসলে একটি জাতীয় কর্তব্য।

তিনি আরও বলেন, শহীদ ওসমান হাদিকে যারা খুন করেছে, এর পেছনে যারা কাজ করেছে তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার জন্য কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। মনে রাখতে হবে, একটা শত্রুপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে কাজটা করতে হচ্ছে। যে তথ্যটা বলা হবে, সেটি যেন শত্রুকে কোনোভাবে সাহায্য না করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com