August 18, 2026, 3:47 pm
সর্বশেষ সংবাদ:
স্থানীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কমিটি: আইজিপি ফ্যাসিবাদমুক্ত দেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী জলাবদ্ধতা ও গ্যাস-বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান দাবি জামায়াতের সাবেক মন্ত্রী-এমপিদের ফোন ব্যবহার নিয়ে যা বললেন কারা মহাপরিদর্শক জিয়া ও খালেদার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের শ্রদ্ধা সরকার বদলেছে, রাষ্ট্র কি বদলেছে? স্থানীয় সরকারের ৫ নির্বাচন চলতি অর্থবছরে: শাহে আলম স্থানীয় সরকার নির্বাচন চলতি অর্থবছরেই: শাহে আলম খিলক্ষেতের সন্ত্রাসবিরোধী মামলায় মেজর সাদিক গ্রেফতার জ্বালানি ও ব্যাংক খাতে স্থিতিশীলতা সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত

ভোটার হলেন তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান

Reporter Name
  • Update Time : Sunday, December 28, 2025
  • 379 Time View
387

রাজধানীর গুলশানের ঠিকানায় ভোটার হওয়ার যাবতীয় প্রস্তুতি সেরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, গুলশান এলাকার একটি বাসার ঠিকানা ব্যবহার করে তারা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন।

ইসি সূত্র জানায়, ভোটার নিবন্ধনে তারেক রহমান ও জাইমা রহমানের স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে বাসা নম্বর এন ই-ডি৩/বি, ওয়ার্ড নম্বর ১৯, গুলশান অ্যাভিনিউ, পোস্ট কোড ১২১২। আর বর্তমান ঠিকানা হিসেবে দেখানো হয়েছে ধানমণ্ডি ১৫ নম্বরে ধানমণ্ডি আবাসিক এলাকার একটি বাসা, যেটি তাঁর শ্বশুরের বাসা বলে জানা গেছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তারেক রহমান ও জাইমা রহমান ভোটার হয়েছেন ঢাকা-১৭ সংসদীয় আসনের আওতাধীন গুলশান এলাকার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৯ নম্বর ওয়ার্ডে। ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্তির মাধ্যমে গুলশান এলাকার ভোটার হিসেবে তাদের অবস্থান আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হলো।

নির্বাচন কমিশন সূত্র আরও জানায়, তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান এর আগে চলতি বছরের জুন মাসের দিকে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসার ঠিকানায় ভোটার হন। ওই বাসভবনের ঠিকানা হচ্ছে– ঢাকা উত্তর সিটি করপোরেশন, গুলশান-২, ১৯ নম্বর ওয়ার্ড, ঢাকা-১৭ আসন।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, প্রচলিত নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই ও বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করার পরই তাদের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

দীর্ঘ ১৭ বছর তিন মাস পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর থেকেই তিনি রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সময় পার করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com