August 18, 2026, 2:55 pm
সর্বশেষ সংবাদ:
জিয়া ও খালেদার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের শ্রদ্ধা সরকার বদলেছে, রাষ্ট্র কি বদলেছে? স্থানীয় সরকারের ৫ নির্বাচন চলতি অর্থবছরে: শাহে আলম স্থানীয় সরকার নির্বাচন চলতি অর্থবছরেই: শাহে আলম খিলক্ষেতের সন্ত্রাসবিরোধী মামলায় মেজর সাদিক গ্রেফতার জ্বালানি ও ব্যাংক খাতে স্থিতিশীলতা সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধকালীন নিয়ন্ত্রণ নিজেদের হাতে চায় দক্ষিণ কোরিয়া অর্থনীতির সংকট মোকাবিলায় ১৮০ দিনে সরকারের যত পদক্ষেপ থানা হাজতে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার রাশিয়ার নির্বাচনে নিষিদ্ধই থাকছে বিরোধী দল, উপপ্রধানের কারাদণ্ড

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ডাকসু নেতার খোলা চিঠি

Reporter Name
  • Update Time : Sunday, December 28, 2025
  • 331 Time View
352

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠেয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহা-সমাবেশকে ঘিরে জামায়াতে ইসলামীকে খোলা চিঠি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই খোলা চিঠিটি প্রকাশ করেন।

চিঠিতে মুসাদ্দিক লিখেছেন, ৩ জানুয়ারি, ২০২৬ দুপুর ২-৩টা কৃষি গুচ্ছের পরীক্ষা রয়েছে, যাতে লক্ষাধিক শিক্ষার্থী পরীক্ষা দেবেন। একই দিন দুপুর ১২টায় জামায়াত মহা-সমাবেশ ডেকেছে।

যা শহরজুড়ে যানজট সৃষ্টি করে হাজারো শিক্ষার্থীদের স্বপ্নভঙ্গের কারণ হতে পারে। আজ আমরা দেখেছি রাজনৈতিক যানজটের কারণে ঢাবির ‘এ’ ইউনিটে অসংখ্য শিক্ষার্থীদের স্বপ্ন মুকলেই ঝড়ে গিয়েছে।

জামায়াতকে আহ্বান জানাবো আপনারা শিক্ষার্থীদের স্বপ্নভঙ্গের কারণ না হয়ে স্বপ্নগড়ার সহযোগী হোন। শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে সমাবেশের সূচি পরিবর্তন করুন।

1

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com