October 2, 2026, 7:26 pm
সর্বশেষ সংবাদ:
ভবিষ্যতে যাওয়া সম্ভব হলে অতীতে ফেরা যাবে না কেন বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও কর্মকর্তাকে লাঞ্ছিত করার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ময়মনসিংহে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৭ জন নিহত ময়মনসিংহে বাস–সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ, নিহত ৭ সিজারিয়ানের পর পেটে গজ রেখে সেলাই, সংকটাপন্ন বীথি বাঁচতে চান সন্তানের জন্য ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১১৬৩ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে আটক ৭ জনের কারাদণ্ড, ২ লাখ টাকা অর্থদণ্ড নাচের কথা বলে এনে ‘নৃত্যশিল্পীকে’ দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ রাড্ডা–কাণ্ডে এমপি পদ ছাড়লেন মিস্টি, অন্যদের কী হবে? শাহজালাল বিমানবন্দর থেকে ২ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২

কুরআন-সুন্নাহভিত্তিক আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি: মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : Sunday, December 28, 2025
  • 280 Time View

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকেই আমাদের নিয়ে ভুল বোঝানোর চেষ্টা করছেন। দেশে প্রায় ৯৫ শতাংশ মানুষ মুসলিম, তাই আমরা অঙ্গীকারবদ্ধ— কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন প্রণয়ন হবে না।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নের মানব কল্যাণ পরিষদ প্রাঙ্গণে আলেম ও উলামাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশ বর্তমানে ক্রান্তিকাল সময় পার করছে। কিছুসংখ্যক মানুষ পেছন থেকে কাজ করে দেশের অস্থিরতা সৃষ্টি করতে চাইছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে এবং নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, নির্বাচনকে ব্যর্থ করার চেষ্টা চলছে এবং আমাদের লক্ষ্য হবে সেটি যাতে সম্ভব না হয়।

মহাসচিব উল্লেখ করেন, এটি আমার শেষ নির্বাচন, আমাকে আপনারা সহযোগিতা করবেন। বেগম জিয়া ৬ বছর কারাগারে থাকার পর মুক্ত হয়েছেন। তিনি বর্তমানে অসুস্থ এবং হাসপাতালে আছেন, তার জন্য দোয়া করবেন।

এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলার বিভিন্ন ধর্মীয় আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্ব এবং স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com