July 1, 2026, 10:16 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

‘স্যালুউটিং আওয়ার কালচারাল হিরো’ ঘোষণা দিয়ে নতুন কর্মসূচীতে যাচ্ছে ইনকিলাব মঞ্চ

Reporter Name
  • Update Time : Tuesday, December 30, 2025
  • 137 Time View
156

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘স্যালুউটিং আওয়ার কালচারাল হিরো’ প্রচার কর্মসূচি ঘোষণা করে শাহবাগ মোড় ছেড়েছে ইনকিলাব মঞ্চ।

সোমবার (২৯ ডিসেম্বর) রাত ৯টা নাগাদ শাহবাগ থেকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এই কর্মসূচি ঘোষণা দিয়েছেন। এরপর আন্দোলনকারীরা শাহবাগ ছেড়ে দেন তারা।

শরিফ ওসমান হাদির হত্যার বিচার আগামী ২৪ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করাসহ ৪ দফা দাবিতে তারা সোমবার দুপুর ২টা থেকে শাহবাগ অবরোধ করে অবস্থান করেন।

জাবের বলেন, আগামীকাল আমাদের অনলাইন কর্মসূচি। আগামীকাল ‘স্যালুটিং আওয়ার কালচারাল হিরো’ শিরোনামে সামাজিক মাধ্যমসহ যত মাধ্যম রয়েছে, সবগুলোতে আপনারা প্রচার করবেন। ধরুন, যারা একটা নজরুল সঙ্গীত গাবেন, ওখানে ওসমান হাদীকে উৎসর্গ করে নজরুল সঙ্গীত পোস্ট করবেন।

তিনি বলেন, আবহাওয়ার খোঁজ নিয়ে দেখেছি, আগামীকাল খারাপ থাকবে। এজন্য আমাদের প্রোগ্রাম অনলাইনে হবে। ‘স্যালিউটিং আওয়ার কালচারাল হিরো’ শিরোনামে ডকুমেন্টারি, বক্তব্য, গানসহ যা কিছু রয়েছে, শহীদ ওসমান হাদীর জন্য সেগুলা আপনারা জনতার কাছে দেশে-বিদেশে পৌঁছে দিবেন।

জাবের আরও বলেন, আগামী দুই দিন আমরা বাংলাদেশের প্রত্যেকটি নিবন্ধিত রাজনৈতিক দলের কাছে যাব। তাদেরকে আমাদের এই আন্দোলনে তাদেরকে শামিল হওয়ার আহ্বান জানাব। যদি তারা আমাদেরকে অসহযোগিতা করে, এখানে (শাহবাগে) নাম ধরে ধরে বলে দেব, কারা দিল্লির দাসত্ব স্বীকার করে ক্ষমতায় যেতে চায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com