August 18, 2026, 8:28 am
সর্বশেষ সংবাদ:

বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও সংসদীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন তিনি

Reporter Name
  • Update Time : Tuesday, December 30, 2025
  • 234 Time View
268

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএম সাক্ষরিত এক শোকবার্তায় মঙ্গলবার বলা হয়-গভীর শোক ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে এক অনন্য নাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, দেশের প্রথম নারী ও তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৩০ ডিসেম্বর মঙ্গলবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়। স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব প্রদান, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং সংসদীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা ছিল অনন্য। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্বদানসহ তিনি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। রাষ্ট্রনায়ক হিসেবে তিনি দেশ পরিচালনায় দৃঢ়তা, সাহস ও নেতৃত্বের স্বাক্ষর রেখে গেছেন। নারী নেতৃত্বের এক উজ্জল দৃষ্টান্ত হিসেবেও তিনি ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন। মৃত্যুকালে তিনি এক পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুনগ্রাহী রেখে গেছেন।

খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।একইসঙ্গে বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com