October 2, 2026, 6:27 pm
সর্বশেষ সংবাদ:
সিজারিয়ানের পর পেটে গজ রেখে সেলাই, সংকটাপন্ন বীথি বাঁচতে চান সন্তানের জন্য ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১১৬৩ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে আটক ৭ জনের কারাদণ্ড, ২ লাখ টাকা অর্থদণ্ড নাচের কথা বলে এনে ‘নৃত্যশিল্পীকে’ দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ রাড্ডা–কাণ্ডে এমপি পদ ছাড়লেন মিস্টি, অন্যদের কী হবে? শাহজালাল বিমানবন্দর থেকে ২ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২ পঞ্চমবারের মতো ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শুরু হচ্ছে কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি, অস্থিতিশীলতা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি সংস্কৃতিমন্ত্রীর ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা: নিহত ৭ জনের চারজন একই পরিবারের পৃথিবী ধ্বংস হবে আগামী ১৩ নভেম্বর, বিজ্ঞান গবেষণাপত্রে জাদুকরের ভবিষ্যদ্বাণী

কবে পর্যাপ্ত সূর্যের আলো পাওয়া যাবে, জানাল অধিদপ্তর

Reporter Name
  • Update Time : Wednesday, December 31, 2025
  • 287 Time View

শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। কয়েক দিন ধরে দেখাও মিলছে না সূর্যের। এমন পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল ৩১ ডিসেম্বর পর্যন্ত কুয়াশা ও তীব্র শীতের ভোগান্তি অব্যাহত থাকলেও নতুন বছরের শুরুতে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পূর্বাভাসে বলা হয়, মঙ্গলবার ও বুধবার ঢাকাসহ আশপাশের এলাকায় একই রকম আবহাওয়া থাকবে। তবে আগামী বৃহস্পতিবার থেকে দেশের কিছু অঞ্চলে রোদের দেখা মিলতে পারে এবং শুক্রবার নাগাদ প্রায় সারা দেশেই পর্যাপ্ত সূর্যের আলো পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, কুয়াশার কারণে দিনের তাপমাত্রা কম থাকায় শীতের অনুভূতি বেশি হচ্ছে। দিনের তাপমাত্রা ১৭ ডিগ্রির নিচে নামলেই শীত তীব্র হয়, যা গত কয়েক দিন ধরে দেশের বেশির ভাগ এলাকাতেই দেখা গেছে। যদিও বর্তমানে দেশে শৈত্যপ্রবাহ নেই, তবু সূর্যের অনুপস্থিতিতে ভোগান্তি বেড়েছে।

নতুন বছরের শুরুতে সাময়িক স্বস্তি মিললেও আগামী ৫ জানুয়ারির পর আবার তাপমাত্রা কমে কিছু অঞ্চলে শৈত্যপ্রবাহ ফিরে আসতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com