March 24, 2026, 11:11 am
সর্বশেষ সংবাদ:
হামলা শুরুর ৪৮ ঘণ্টা আগে ট্রাম্পকে ফোনকল ডিক্যাপিটেশন স্ট্রাইকে খামেনিকে হত্যার ইন্ধন দিয়েছিলেন নেতানিয়াহু ‘ইরান আগ্রাসন প্রমাণ করে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বৈধ’ মুক্তিযুদ্ধ আমাদের পরিচয়, আমাদের ঠিকানা: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খামেনিকে হত্যার নেপথ্যে ছিল ট্রাম্প ও নেতানিয়াহুর এক সুপরিকল্পিত ছক দেশে এখন ‘মামলা বাণিজ্য’ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে: রুমিন ফারহানা অবসরের ২ বছর তবুও বাংলো ছাড়েননি সাবেক সচিব ওয়াছি উদ্দিন কক্সবাজারে আসামী ধরতে গিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু ইরানের প্রেসিডেন্টকে ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো প্রতিমন্ত্রীর দায়িত্বে মনোযোগ দিতে বিএনপির পদ ছাড়লেন শাহে আলম আমিনুল, জাইমা এবং আমাদের সংকীর্ণতার আয়না

খালেদা জিয়ার জানাজায় গিয়ে মৃত্যু, পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান

Reporter Name
  • Update Time : Thursday, January 1, 2026
  • 108 Time View

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে মৃত্যুবরণ করা নিরব হোসেনের মেয়ে নাফিজা জাহান নওরিন ও ছেলে জুলাই যুদ্ধে আহত তাহসিন আল নাহিয়ানের দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

নাফিজা বর্তমানে মাইলস্টোন স্কুলের নবম শ্রেণি ও নাহিয়ান মোহাম্মদপুর বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৭৩নং বড়ডালিমা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিরব হোসেনের জানাজার নামাজের আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুছুর রহমান এ ঘোষণা দিয়েছেন। পরে জানাজা শেষে নিরব হোসেনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, বিএনপির সাবেক এমপি শহিদুল আলম তালুকদার, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ ও উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

প্রসঙ্গত, বুধবার মানিক মিয়া এভিনিউতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে মারা যান নিরব হোসেন (৫৬)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com