July 1, 2026, 7:01 pm
সর্বশেষ সংবাদ:
সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হত্যার হুমকি, ‘পোষ্যদের’ শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি ইরানের ধর্মের নামে সন্ত্রাসবাদ বাংলাদেশ সমর্থন করে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয়:জামায়াত আমির রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার

পাকিস্তানি নারীর কথায় কেঁদে ফেলেন যুক্তরাষ্ট্রের রাজ্যটির প্রথম মুসলিম মেয়র মামদানি

Reporter Name
  • Update Time : Saturday, January 3, 2026
  • 173 Time View
190

নিউইয়র্কবাসীর কথা শুনতে চেয়েছিলেন জোহরান মামদানি। তাই ‘দ্য মেয়র ইজ লিসেনিং’ নামের একটি বৈঠক করেন। ওই বৈঠকে এক পাকিস্তানি নারীর কথায় কেঁদে ফেলেন যুক্তরাষ্ট্রের রাজ্যটির প্রথম মুসলিম মেয়র। তা নিয়ে প্রশংসায়ও ভাসছেন।

লাহোর থেকে আসা সামিনা নামের ওই নারী বৈঠকে মেয়রের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। উর্দু ও ইংরেজি—দুই ভাষায় সামিনা নিউইয়র্ক শহরে ইতিবাচক পরিবর্তন আনার জন্য মামদানির ভূমিকার প্রশংসা করেন। পাকিস্তানি বংশোদ্ভূত ওই নারী তার মানবিকতা ও নেতৃত্বের প্রশংসা করলে আবেগে আপ্লুত হয়ে পড়েন মামদানি।

ইউটিউবে প্রকাশ হওয়া ওই ভিডিওতে দেখা যায়, স্টুডিওতে প্রবেশের পর সামিনা আগে থেকেই প্রস্তুত করা নোট পড়ে শোনান। ইংরেজিতে দক্ষ না হওয়ার জন্য দুঃখ প্রকাশ করেন। এরপর মামদানিকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘আপনার সহমর্মিতা নেতৃত্ব দেওয়ার যোগ্য। মানুষে মানুষে বিভাজনের এই সময়ে মানুষের হৃদয়ে কোমলতা ফিরিয়ে আনার জন্য আপনাকে ধন্যবাদ।’

সামিনার কথা শুনে উর্দু ভাষায় মামদানি জবাব দেন। সামিনা যে লাহোরের বাসিন্দা—তা জানতে পেরে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। মামদানি বলেন, ‘আমি একবার লাহোর গিয়েছিলাম—এটা খুবই সুন্দর শহর।’ এসময় তিনি কেঁদে ফেলেন। চোখ মুছে সামিনাকে বিদায় জানান।

ভিডিওতে দেখা যায় এরপর কিছুক্ষণ অপেক্ষা করেন মামদানি। নিজেকে ধাতস্ত করতে কিছু সময় বসে থাকেন। এসময় কয়েকবার চোখ মুছতে দেখা যায় তাকে। বিরতির পর মেয়র মামদানি তার নির্ধারিত অন্যান্য নাগরিকদের সঙ্গে সাক্ষাৎ চালিয়ে যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com