March 23, 2026, 3:13 pm
সর্বশেষ সংবাদ:
ইরান যুদ্ধ থামাতে নতুন উদ্যোগ নিলো তুরস্ক যেকোনো সময় বন্ধ হতে পারে দেশের সমস্ত পেট্রল পাম্প পারমাণবিক স্থাপনায় হামলার ক্ষতিপূরণ দিতে হবে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে: ইরান আচমকা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আছড়ে পড়লো ভারতীয় নাগরিকের ওপর গতকালের হামলায় কেউ নিহত না হওয়াকে ‘মিরাকল’ বললেন নেতানিয়াহু ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিলেন ট্রাম্প, বিশ্ববাজারে বাড়লো তেলের দাম বিয়ের একদিন আগে নাটোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের জায়মা রহমানের চেলসি দলে সুযোগ পাওয়া প্রসঙ্গে অবস্থান পরিষ্কার করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে আইসিই এজেন্ট মোতায়েনের ঘোষণা কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে কোনো স্থাপনা থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীনতা রক্ষায় খালেদা জিয়ার ত্যাগ স্মরণীয়

Reporter Name
  • Update Time : Saturday, January 10, 2026
  • 126 Time View

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, গণতন্ত্র, স্বাধীনতা রক্ষায় বেগম খালেদা জিয়ার আÍত্যাগ চির স্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজীবন নারী শিক্ষা, গরিব মানুষের ভাগ্যের উন্নয়ন, মানুষের অধিকার আদায়ের জন্য যে ভূমিকা রেখে গেছেন জাতি তা আজীবন মনে রাখবে।

শুক্রবার সকালে চাটখিল পৌর শহরের বদলকোট রোডে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনার্থে বিশেষ দোয়া ও দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে ব্যারিস্টার খোকন একথা বলেন।

অনুষ্ঠানে চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ, পৌর বিএনপির আহ্বায়ক মোস্তফা কামাল, সদস্য সচিব আহছানুল হক মাসুদ, যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবরসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com