March 15, 2026, 8:30 pm
সর্বশেষ সংবাদ:
তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান ৮২৭ মিলিয়ন ডলারের জরুরি সামরিক তহবিল অনুমোদন দিল ইসরায়েল মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন পোপ লিও আশুলিয়ায় মরদেহ পোড়ানোর দায়ে এমপি সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড যুদ্ধের মধ্যেই বিশ্বনেতাদের হুঁশিয়ারি দিল ইরান সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার বিএনপি নেত্রীর ঘর থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী আটক ইরানে ধরা পড়ল ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্ক, গ্রেফতার ২০ নির্বাচন, গণভোট ও ঐকমত্য কমিশন নিয়ে দ্বিচারিতা করা হয়েছে: হাসনাত আব্দুল্লাহ জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে পালন করব: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ছাত্রলীগের সম্পাদক গ্রেফতার

Reporter Name
  • Update Time : Monday, January 12, 2026
  • 158 Time View

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ এর আওতায় ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ভোলা সদর উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সালমান গোলদার (৩০)কে গ্রেফতার করা হয়েছে।

রবিবার রাতে এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন মোঃ আবুল কাশেম।

কোষ্টগার্ড জানিয়েছে,গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১১ জানুয়ারি ২০২৬) বিকাল ৩টার দিকে কোস্ট গার্ড বেইজ ভোলা ও ভোলা সদর থানা পুলিশের সমন্বয়ে সদর উপজেলার কালীবাড়ি রোড সংলগ্ন এলাকায় ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ এর আওতায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকা থেকে মোঃ সালমান গোলদার (৩০) নামের এক যুবককে আটক করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, আটক সালমান গোলদার ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন ।পরবর্তীতে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com