October 2, 2026, 7:19 pm
সর্বশেষ সংবাদ:
ভবিষ্যতে যাওয়া সম্ভব হলে অতীতে ফেরা যাবে না কেন বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও কর্মকর্তাকে লাঞ্ছিত করার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ময়মনসিংহে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৭ জন নিহত ময়মনসিংহে বাস–সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ, নিহত ৭ সিজারিয়ানের পর পেটে গজ রেখে সেলাই, সংকটাপন্ন বীথি বাঁচতে চান সন্তানের জন্য ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১১৬৩ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে আটক ৭ জনের কারাদণ্ড, ২ লাখ টাকা অর্থদণ্ড নাচের কথা বলে এনে ‘নৃত্যশিল্পীকে’ দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ রাড্ডা–কাণ্ডে এমপি পদ ছাড়লেন মিস্টি, অন্যদের কী হবে? শাহজালাল বিমানবন্দর থেকে ২ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২

বার্সেলোনার কাছে হারের পর চাকরি হারালেন রিয়াল মাদ্রিদ কোচ জাবি

Reporter Name
  • Update Time : Tuesday, January 13, 2026
  • 209 Time View

বার্সেলোনার কাছে এল ক্লাসিকোতে হারের পর প্রধান কোচ জাবি আলনসোর সঙ্গে চুক্তি শেষ করল রিয়াল মাদ্রিদ। ক্লাবটি জানিয়েছে, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, ‘রিয়াল মাদ্রিদ সিএফ ঘোষণা করছে যে ক্লাব ও জাবি আলনসোর মধ্যে পারস্পরিক সমঝোতায় প্রথম দলের প্রধান কোচ হিসেবে তার দায়িত্ব শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘জাবি আলনসো সব সময় মাদ্রিদিস্তাদের ভালোবাসা ও সম্মান পাবেন। কারণ তিনি রিয়াল মাদ্রিদের একজন কিংবদন্তি। তিনি সব সময় আমাদের ক্লাবের মূল্যবোধ তুলে ধরেছেন। রিয়াল মাদ্রিদ সব সময় তার ঘর হয়ে থাকবে।’

ক্লাবটি আলনসো ও তার কোচিং স্টাফদের কাজের প্রশংসা করেছে। বিবৃতিতে বলা হয়, ‘এই সময়ে তাদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার জন্য ক্লাব জাবি আলনসো এবং তার পুরো কোচিং স্টাফকে ধন্যবাদ জানায়। তাদের জীবনের নতুন অধ্যায়ের জন্য শুভকামনা জানানো হচ্ছে।’

এল ক্লাসিকোতে হারের পর থেকেই আলনসোর ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছিল। শেষ পর্যন্ত সেই আলোচনা বাস্তব রূপ পেল। রিয়াল মাদ্রিদ এখন নতুন কোচের পথে হাঁটতে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com