November 17, 2026, 11:50 am
সর্বশেষ সংবাদ:
অবশেষে সরকারি গেজেটে সঠিক পরিচয় পেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় লক্ষ্মীপুরে দুপুরে ৩১ বিএনপি নেতার পদত্যাগ, রাতে ভিডিও বার্তায় প্রত্যাহার সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন পুলিশে বাড়ছে ২৪ হাজার ৬৭৭ পদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বিএনপি সরকার: নাহিদ ইসলাম হেলাল-জয়ের বাগ্‌বিতণ্ডায় রাজনৈতিক বিভক্তি তিন জেলাকে যুক্ত করে দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই আকৃতির, দ্বিতীয় যমুনা হবে কোথায় মালিকদের সুবিধাই কি সরকারের অগ্রাধিকার বিভিন্ন স্থানে মাটি কাটার মহোৎসব

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে করাচিতে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : Tuesday, January 13, 2026
  • 163 Time View

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিশাল বিক্ষোভ হয়েছে করাচিতে। তেহরিক-ই-ইনসাফ-পিটিআইয়ের কর্মসূচি ভেস্তে দিতে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ।

গত রোববার শহরের প্রাণকেন্দ্র বাঘি-জিন্নাহ পার্ক সমাবেশের অনুমতি চেয়েছিল পিটিআই। কিন্তু অনুমতিপত্র পেতে দেরি হওয়ায় হঠাৎ করে ভেন্যু পরিবর্তন করে মাজার-ই-কোয়াইদে আয়োজন করা হয় সমাবেশ।

শেষ মুহুর্তে পরিবর্তনের কারণে তৈরি হয় ভুল বোঝাবুঝি। অনেকেই পূর্ব ঘোষিত পার্কে জড়ো হয়। পিটিআই কর্মী সমর্থকদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ছোঁড়ে পুলিশ। গুলি চালানোর অভিযোগও করেন দলটির সিনিয়র সদস্য সোহাইল আফ্রিদি। স্থানীয় গণমাধ্যমে পিটিআইয়ের খবর সম্প্রচার বন্ধ করায় বেশকিছু গাড়ি ভাঙচুর করেছে ক্ষুব্ধ সমর্থকরা। এমন খবরও পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com