August 18, 2026, 1:40 pm
সর্বশেষ সংবাদ:
জ্বালানি ও ব্যাংক খাতে স্থিতিশীলতা সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধকালীন নিয়ন্ত্রণ নিজেদের হাতে চায় দক্ষিণ কোরিয়া অর্থনীতির সংকট মোকাবিলায় ১৮০ দিনে সরকারের যত পদক্ষেপ থানা হাজতে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার রাশিয়ার নির্বাচনে নিষিদ্ধই থাকছে বিরোধী দল, উপপ্রধানের কারাদণ্ড রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন বাসযোগ্য নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: ডিএনসিসি প্রশাসক মার্কিন মিত্র ওমানকে বো/মা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প

শেখ হাসিনা-টিউলিপের মামলার রায় ২ ফেব্রুয়ারি

Reporter Name
  • Update Time : Tuesday, January 13, 2026
  • 132 Time View
151

পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৮ জনের বিরুদ্ধে করা আরেক মামলার রায় আগামী ২ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। যুক্তিতর্ক উপস্থাপনের পর ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম মঙ্গলবার এই তারিখ ঠিক করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি জহিরুল ইসলাম বিষয়টি জানান।

শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকের নামে ১০ কাঠার প্লট বরাদ্দ দেওয়ার অভিযোগে করা এই মামলায় শেখ হাসিনার পাশাপাশি তাঁর ভাগনি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিকসহ আসামি মোট ১৮ জন। এ মামলায় ১৭ আসামি পলাতক।

কারাগার থেকে রাজউকের সাবেক সদস্য (ভূমি) মোহাম্মদ খুরশীদ আলমকে আদালতে হাজির করা হয়। এরপর রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করে যুক্তিতর্ক শুনানি শেষ করেন। অন্যদিকে, খুরশীদ আলমের পক্ষে তাঁর আইনজীবী খালাস চেয়ে শুনানি করেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়, বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর সড়কের একটি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে আজমিনা সিদ্দিকের নামে। ইতোমধ্যে এ-সংক্রান্ত চারটি মামলার রায় ঘোষণা করা হয়েছে। এসব মামলার রায়ে শেখ হাসিনাকে ২৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এই মামলার যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের তারিখ ধার্য করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com