July 1, 2026, 11:18 pm
সর্বশেষ সংবাদ:
বাংলা কিউআর কোড লেনদেনে নতুন নির্দেশনা পানিপ্রবাহ ব্যাহত করার যেকোনো প্রচেষ্টা ‘যুদ্ধ ঘোষণার শামিল’: পাকিস্তান ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আপাতত কোনো অগ্রগতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’ গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির চীনের ‘টু প্লাস টু’ ও করিডর প্রস্তাব বিবেচনা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার ঢাকা থেকে সারা দেশের এইচএসসি পরীক্ষা মনিটরিং করা যাবে

ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখার ঘোষণা রাশিয়ার

Reporter Name
  • Update Time : Thursday, January 15, 2026
  • 211 Time View
217

ইরানের সঙ্গে বাণিজ্যকারী দেশগুলোর ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের যে ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন, সেটির কোনো প্রভাব ইরান ও রাশিয়ার বাণিজ্যিক সম্পর্কের ওপর পড়বে না বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

বুধবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে লাভরভ বলেন, ‘আমাদের অবশ্যই কাজ চালিয়ে যেতে হবে। ইরান ও অন্যান্য অর্থনৈতিক অংশীদারদের সঙ্গে আমাদের যে চুক্তি রয়েছে, সেটি বাস্তবায়ন করতে হবে। খবর বিবিসির

ইরানকে কোণঠাসা করার জন্য যুক্তরাষ্ট্র যেভাবে শুল্কবৃদ্ধির পদক্ষেপ নিয়েছে, সেটির সমালোচনা করেছে ক্রেমলিন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যখন মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি শক্তিশালী দেশ এই ধরনের অপ্রীতিকর পদ্ধতি অবলম্বন করে, তখন এর অর্থ কেবল একটিই–– প্রতিযোগিতামূলক বাজারে আমেরিকার অবস্থান ক্রমেই দুর্বল হয়ে পড়ছে।’

এর আগে, চীনও যুক্তরাষ্ট্রের শুল্কবৃদ্ধির ঘোষণা প্রত্যাখ্যান করে ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখার সিদ্ধান্ত জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com