July 1, 2026, 2:28 pm
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

টি-টোয়েন্টি বিশ্বকাপ নয়, ভারত ম্যাচ বয়কটের চিন্তা পাকিস্তানের!

Reporter Name
  • Update Time : Monday, January 26, 2026
  • 136 Time View
125

স্পোর্টস ডেস্ক:
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়ার ঘটনায় ক্ষুব্ধ পাকিস্তান। গুঞ্জন আছে বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সরকার থেকে।

এবার নতুন খবর জানা গেছে। আর তা হলো পুরো বিশ্বকাপ নয়, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের চিন্তা করছে পাকিস্তান। এক প্রতিবেদনে এমটা জানিয়েছে, জিও সুপার।

আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে মাঠে নামার কথা পাকিস্তানের। তবে বোর্ডের ভেতরের সূত্র জানিয়েছে, তারা প্রতিবাদের নানান ধরন যাচাই করছে এবং সব রাস্তাই খোলা রেখেছে, সেটা হতে পারে টুর্নামেন্টে অংশগ্রহণ না করা-ও।

সূত্রগুলো উল্লেখ করেছেন, ভারত ম্যাচ বয়কট করেও আইসিসিকে ক্ষতির মুখে ফেলার কথাও ভাবছে তারা। সেক্ষেত্রে দুই পয়েন্ট হারাতে দ্বিতীয়বার ভাবছে না পাকিস্তান।

সোমবার (২৬ জানুয়ারি) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বসবে বৈঠকে বসবেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। সেখানে ফেডারেল সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত জানতে চাইবেন তিনি। তারপরই ঘোষণা দেবেন, তারা বিশ্বকাপ খেলতে পাকিস্তান দলকে পাঠাবেন নাকি পাঠাবেন না!

এর আগে রোববার (২৬ জানুয়ারি) লাহোরে বিশ্বকাপের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন পিসিবি প্রধান নাকভি। সেখানে বিশ্বকাপের স্ট্র্যাটেজির সঙ্গে ভবিষৎ নিয়েও আলোচনা করা হয়ে। বৈঠকে বাংলাদেশকে সমর্থন জানিয়ে পিসিবির নীতিগত সিদ্ধান্তের প্রশংসা করেন ক্রিকেটাররা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com