March 24, 2026, 2:22 pm
সর্বশেষ সংবাদ:
নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে ঈদ পুনর্মিলনী, ওসি বলছে পুরনো ভিডিও! ‘এবারের ঈদে লঞ্চযাত্রায় সবচেয়ে কম দুর্ভোগ হয়েছে’ আগামী দিনগুলোতে যুদ্ধের নতুন চমক দেখাবে ইরান: আইআরজিসি আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করবো: ট্রাম্প ‘কোনো হাসপাতাল সক্ষমতার বাইরে গিয়ে কাজ করলে লাইসেন্স বাতিল হবে’ যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটছে বিশ্বের বৃহত্তম মার্কিন রণতরী মানুষ আতঙ্কে পাম্পগুলোতে হুমড়ি খেয়ে পড়ায় সংকট শুরু হয়েছে: জ্বালানি মন্ত্রী ইতিহাসের শিক্ষা বর্তমান সরকার লাগাতার চর্চা করবে: তথ্যমন্ত্রী আমি শুক্রবারে জুমা পড়ি, সোমবার শিবের পূজা করি জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ গ্রহণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

হত্যা মামলার আসামির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮

Reporter Name
  • Update Time : Sunday, February 1, 2026
  • 136 Time View

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে হৃদয় মিয়া নামের এক হত্যা মামলার আসামি পালিয়ে গেছেন। এ ঘটনায় ৮ জনকে সাময়িক বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ। ঘটনার তদন্তে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

অন্য আসামির জামিন কাগজ জালিয়াতি করে হৃদয় পালিয়ে যান বলে মামলায় উল্লেখ করা হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয়। এ সংক্রান্ত একটি কাগজ ও মামলা থেকে ঘটনা সম্পর্কে তথ্য পাওয়া গেছে।
ঘটনার সময় বিদ্যুৎ না থাকায় সিসিটিভি ফুটেজ পাওয়া যাচ্ছে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পালিয়ে যাওয়া আসামির হৃদয়কে গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানা গেছে।

কারাগার থেকে পালানো হৃদয় জেলার কসবা উপজেলার নিমবাড়ি এলাকার মুজিবুর মিয়ার ছেলে।

বরখাস্তরা হলেন ডেপুটি জেলার মো. আজহারুল ইসলাম, প্রধান কারারক্ষী শাহাদাত হোসেন, কারারক্ষী মোরশেদ আলম, মো. হানিফ মিয়া, মোহাম্মদ জাহিদ হাসান, মোহাম্মদ আবু খায়ের, রবিউল আলম ও শাহাব উদ্দিন।

এ ঘটনায় চট্টগ্রামের কারা উপ-মহা পরিদর্শক মো. ছগির মিয়াকে প্রধান করে এবং চাঁদপুরের জেলার ও ফেনীর জেল সুপারকে সদস্য করে তদন্ত কমিটি করা হয়েছে।
একাধিক সূত্রে জানা গেছে, একটি হত্যা মামলায় গত বছরের ৭ ডিসেম্বর জেলা কারাগারে আনা হয় হৃদয়কে। গত ২৯ জানুয়ারি দুপুরে জামিনে কারামুক্ত নবীনগর থানার একটি মামলার আসামি দিদার হোসেনের নাম-ঠিকানা ব্যবহার করে জামিনপ্রাপ্ত অন্য বন্দিদের মুক্তি দেওয়ার সময় কৌশলে পালিয়ে যান হৃদয়। এ ঘটনায় জামিননামায় আসা আসামিদেরও যোগসাজশ ছিল বলে জানা গেছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পরিদর্শক মমিনুল ইসলাম জানান, মামলায় জামিনপ্রাপ্তদেরও আসামি করা হয়েছে।

পালিয়ে যাওয়া হৃদয়কে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com