February 1, 2026, 8:03 pm
সর্বশেষ সংবাদ:
অর্ধেক ভোটারকে খুঁজে পাচ্ছেন না মির্জা আব্বাস সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ নাকি ফ্যাসিবাদের পক্ষে ‘না’, অবস্থান পরিষ্কার করুন: ডা. শফিকুর রহমান জামায়াত প্রার্থীর পক্ষে গণসংযোগকালে বিএনপি নেতাকর্মীদের হামলা, আহত ৫ গণভোটে আওয়ামী লীগের ‘না’ এর প্রচারণায় কিছু আসে যায় না: আসিফ মাহমুদ স্পোর্টসম্যানকে কখনো খারাপ কাজে জড়িত হতে দেখিনি: সেনাপ্রধান বাজেটে বাংলাদেশে অনুদান ৭৪ শতাংশ বাড়াল ভারত সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে থাকছে না তুরস্ক হত্যা মামলার আসামির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮ আমি নির্বাচনে পাস করব ইনশাআল্লাহ : মানিকগঞ্জে বিএনপি প্রার্থী শান্ত এভাবে পদত্যাগ করলে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা হয়ে যাবে: ডাকসু নেতা সর্বমিত্র

সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে থাকছে না তুরস্ক

Reporter Name
  • Update Time : Sunday, February 1, 2026
  • 12 Time View

আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে তুরস্ক যোগ দেবে না বলে জানিয়েছে সৌদি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ একটি সূত্র। শনিবার বার্তা সংস্থা এএফপিকে দেওয়া বক্তব্যে সূত্রটি জানায়, তুরস্ককে নিয়ে ত্রিপক্ষীয় জোট গঠনের আলোচনা চলছে—এমন প্রতিবেদনের বাস্তববতা নেই।

দ্য নিউ আরব এর সংবাদে এসেছে সূত্রটি জানিয়েছে, ‘তুরস্ক পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেবে না। এটি পাকিস্তানের সঙ্গে একটি দ্বিপক্ষীয় চুক্তি এবং তা দ্বিপক্ষীয়ই থাকবে।’ এক উপসাগরীয় কর্মকর্তাও একই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ’পাকিস্তানের সঙ্গে এটি একটি দ্বিপক্ষীয় প্রতিরক্ষামূলক সম্পর্ক। তুরস্কের সঙ্গে আমাদের কিছু চুক্তি আছে, তবে পাকিস্তানের সঙ্গে চুক্তিটি দ্বিপক্ষীয়ই থাকবে।’

এর আগে চলতি মাসে তুরস্কের এক কর্মকর্তা দাবি করেছিলেন, সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার লক্ষ্যে আলোচনা শুরু হয়েছে। ওই বক্তব্যের পর অঞ্চলজুড়ে জল্পনা তৈরি হয় যে, উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক একটি শক্তিশালী সামরিক জোট গড়তে যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, গ্রীষ্মে দোহায় ইসরাইলি বিমান হামলায় হামাস কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা এবং এর পর কাতারে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের বোমা হামলার ঘটনার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। এই প্রেক্ষাপটেই জোট গঠনের আলোচনা নিয়ে গুঞ্জন ছড়ায়।

উল্লেখ্য, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা চুক্তি গত বছর ঘোষণা করা হয়। চুক্তিটির সম্ভাব্য পারমাণবিক দিক নিয়েও নানা প্রশ্ন ওঠে, কারণ পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে।

বেলুচিস্তান হামলার নেপথ্যে ভারত, দাবি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীরবেলুচিস্তান হামলার নেপথ্যে ভারত, দাবি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
এই চুক্তি স্বাক্ষরের কয়েক মাস আগে পাকিস্তান ও ভারতের মধ্যে মে মাসে চারদিনের তীব্র সংঘাত হয়। ওই সংঘাতে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও গোলাবর্ষণে উভয়পক্ষে ৭০ জনের বেশি নিহত হয়। ১৯৯৯ সালের পর এটিই ছিল দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ।

এদিকে সৌদি আরব সংঘাত প্রশমনে ভূমিকা রেখেছে বলে ধারণা করা হয়। পাশাপাশি রিয়াদের সঙ্গে দিল্লির সম্পর্কও ভালো। ভারতের দ্রুত বিকাশমান অর্থনীতি জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল, যেখানে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সৌদি আরব ভারতের তৃতীয় বৃহত্তম তেল সরবরাহকারী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com