August 18, 2026, 2:27 pm
সর্বশেষ সংবাদ:
স্থানীয় সরকারের ৫ নির্বাচন চলতি অর্থবছরে: শাহে আলম স্থানীয় সরকার নির্বাচন চলতি অর্থবছরেই: শাহে আলম খিলক্ষেতের সন্ত্রাসবিরোধী মামলায় মেজর সাদিক গ্রেফতার জ্বালানি ও ব্যাংক খাতে স্থিতিশীলতা সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধকালীন নিয়ন্ত্রণ নিজেদের হাতে চায় দক্ষিণ কোরিয়া অর্থনীতির সংকট মোকাবিলায় ১৮০ দিনে সরকারের যত পদক্ষেপ থানা হাজতে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার রাশিয়ার নির্বাচনে নিষিদ্ধই থাকছে বিরোধী দল, উপপ্রধানের কারাদণ্ড রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে

জাবিতে ছাত্রদল ও বামপন্থী শিক্ষার্থীদের ঝাড়ু মিছিল

Reporter Name
  • Update Time : Monday, February 2, 2026
  • 139 Time View
154

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মজীবী নারীদের অবমাননার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঝাড়ু মিছিল করেছেন ছাত্রদল ও বামপন্থী শিক্ষার্থীরা।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বটতলায় এসে শেষ হয়।

মিছিল শেষে বটতলায় সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় ডা. শফিকুর রহমানের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনাকে নাটক হিসাবে আখ্যায়িত করেন। নারীর প্রতি এরূপ অবমাননাকর মন্তব্যের জন্য তাকে ক্ষমা চাওয়ার আহ্বান করেন।

এ সময় জাতীয় ছাত্র শক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাদিয়া রহামন অন্বেষা বলেন, আমরা গতকাল থেকে দেখছি গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের পোস্ট এবং কাউন্টার পোস্ট। ডক্টর শফিককে ডিফেন্স করার জন্য একদল উলঙ্গভাবে নেমেছে। ৫ আগস্টের পর থেকে নারীকে যেভাবে বেশ্যাকরণের চেষ্টা করা হয়েছে তার প্রতিবাদে শিক্ষার্থীরা আজ এই প্রতিবাদে রাস্তায় নেমেছে।

বিশ্ববিদ্যালয়ের ৪৮ ব্যাচের শিক্ষার্থী ফারিয়া জামান নিকি বলেন, আমাদের দুর্ভাগ্য যে নারীদেরকে নিয়ে এই ধরনের অবমাননাকর বক্তব্য দেওয়ার পরেও বহাল তবিয়তে রাজনীতি করছে। আমরা এই ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানাই।

বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সংগঠক সোহাগী সামিয়া বলেন, বাংলাদেশে ৫১ শতাংশ নারী। যেই দল নারীদের বেশ্যা করে তারা কীভাবে নির্বাচন করার অধিকার রাখে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেসকল শিবিরের নেতারা জামাতের সিলসিলায় কথা বলেন আমরা তাদের বিরুদ্ধেও ঝাড়ু নিয়ে নামব। ঝাড়ু মিছিল সবে মাত্র শুরু।

উল্লেখ, গতকাল জামায়াতের আমির এর টুইটার অ্যাকাউন্টে নারীকে অবমাননা করে পোস্ট করা হয়। তার কিছুক্ষণ পরেই আইডিটি হ্যাক হয়েছে বলে দাবি কর হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com