October 3, 2026, 12:16 am
সর্বশেষ সংবাদ:
গাজা-ইয়েমেনসহ ১২ সংকটে জাতিসংঘের ১৬ কোটি ডলার সহায়তা নিয়োগপত্র পেতে যাচ্ছেন ভিটেবাড়ি না থাকা সেই মিশন আচার্য ইরানের আশপাশে ৩ রণতরি, হাজারো সেনা ও এফ-৩৫ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক র‍্যানসমওয়্যার চক্রের নেতৃত্ব দিচ্ছে ১৬ বছরের এক কিশোর—ইউরোপে অভিযান লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু বিশ্বে মৃত্যুর প্রধান কারণ ১০টি, শীর্ষে হৃদ্‌রোগ বিরল ডিমেনশিয়ায় এক পরিবারের হারিয়ে যাওয়ার করুণ কাহিনি ছাগলে করলা গাছ খাওয়া নিয়ে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৪ মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বহিষ্কৃত যুবদল নেতা গ্রেপ্তার সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

‘বাংলাদেশকে বিশ্বকাপে ফেরালে ভারতের সঙ্গে খেলবে পাকিস্তান’

Reporter Name
  • Update Time : Monday, February 2, 2026
  • 131 Time View

নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি না হওয়ায় বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয় বাংলাদেশ দলকে।

আইসিসির এই সিদ্ধান্তের প্রতিবাদে ভারত ম্যাচ বয়কট করছে পাকিস্তান। তাতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে আইসিসি। তাই পাকিস্তানকে তাদের সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করার অনুরোধ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা।

এব্যাপারে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার রশিদ লতিফ মনে করেন, পাকিস্তানকে তাদের প্রাপ্য সম্মান ও বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে না আনলে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না পাকিস্তান।

তিনি জিও নিউজকে বলেন, ‘পাকিস্তান তখনই কেবল ভারতের সঙ্গে ম্যাচ খেলবে যখন বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনা হবে এবং পাকিস্তানকে সম্মান দেয়া হবে।’

ইউটিউব চ্যানেল কট বিহাইন্ডে রশিদ লতিফ বলেন, ‘যত ইচ্ছে আইসিসি চিঠি লিখুক। পিসিবিকে কেন চিঠি লিখছো, পাকিস্তান সরকারকে চিঠি লিখো। পিসিবি তো কোন প্রেস রিলিজ দেয়নি, চিঠিও লেখেনি।’

তিনি অপাকিস্তান সরকার আমাদের না করে দিয়েছে, যেমনটা ভারতকে তাদের সরকার না করে। আমরা সরকারের অধীনস্থ, আমরা যেতে পারি না। তোমরা এসে আমাদের নিয়ে যাও, বাংলাদেশকেও ডাকো। সব ঝামেলা শেষ করো।’

অনেকে মনে করছেন বাংলাদেশের মতো পাকিস্তানকেও বিশ্বকাপ থেকে বাদ দিতে পারে আইসিসি। এ ব্যাপারে রশিদ লতিফ বলেন, ‘নিষিদ্ধ করলে বাংলাদেশ-পাকিস্তান মিলে আমরা এমন একটা টুর্নামেন্ট করব যেখানে আমরা নিজেদের মধ্যেই খেলব।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com