October 3, 2026, 12:25 pm
সর্বশেষ সংবাদ:
‘আমার জামাই, নাতিন আর পুতিও মইরা গেছে, সব হারাইছি’ ডিজিটাল হচ্ছে বিবাহ ও তালাক নিবন্ধন মাঝরাতে জড়িয়ে ধরতে চেয়েছিলেন মদ্যপ পরিচালক, ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকা ১ ডিসেম্বরের মধ্যে ন্যূনতম মজুরি ৩০ হাজার করার আলটিমেটাম গার্মেন্টস শ্রমিকদের দত্তকের নামে শিশু কেনাবেচা, ফেসবুকে চলে দর–কষাকষি গেইলকে পেছনে ফেলে টি–টুয়েন্টিতে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড লুয়ানের প্রথম দিনেই ৯৫ কোটি আয়! বক্স অফিসে ‘দৃশ্যম’ ঝড় চা বিক্রেতাকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল কলেজছাত্রের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টা ট্রাম্পের রপ্তানি নিষেধাজ্ঞা হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিল জি-৭

ভারতীয় পণ্যে শুল্ক কমানোর ঘোষণা, ট্রাম্পকে ধন্যবাদ জানালেন মোদি

Reporter Name
  • Update Time : Tuesday, February 3, 2026
  • 221 Time View

মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্যের ওপর শুল্কহার কমিয়ে ১৮ শতাংশে নামানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘোষণাকে স্বাগত জানিয়ে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে মোদি বলেন, ট্রাম্পের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। ভারতের ১৪০ কোটি মানুষের পক্ষ থেকে এই সিদ্ধান্তের জন্য তিনি ট্রাম্পকে কৃতজ্ঞতা জানান। মোদি বলেন, দুই বৃহৎ অর্থনীতি ও বিশ্বের বৃহত্তম দুটি গণতান্ত্রিক দেশ একসঙ্গে কাজ করলে তা জনগণের জন্য সুফল বয়ে আনে এবং পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করে।

মোদি আরও বলেন, বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য ট্রাম্পের নেতৃত্ব গুরুত্বপূর্ণ। শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে তার উদ্যোগকে ভারত পূর্ণ সমর্থন দেয়।

ভারত-যুক্তরাষ্ট্র অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহও প্রকাশ করেন মোদি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com