February 7, 2026, 2:53 am
সর্বশেষ সংবাদ:
পাকিস্তানের অভিযোগ প্রত্যাখান করল ভারত ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে ‘হামলার’ প্রতিবাদে কেএমপি দপ্তরের সামনে বিক্ষোভ জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে : প্রশ্ন সালাহউদ্দিনের হাসিনার বিরুদ্ধে সরাসরি লড়াই করেছেন আল্লামা মামুনুল হক : হাসনাত আব্দুল্লাহ নতুন ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ ৫ বিষয়ে ভিত্তি করে বিএনপির ইশতেহার: মাহদী আমিন চট্টগ্রাম বন্দরের বিষয়ে সব সিদ্ধান্ত জনগণকে জানিয়ে নিতে হবে: ফরহাদ মজহার আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ জামায়াতের উন্মুক্ত মঞ্চে তারেক রহমানকে সরাসরি আলোচনার আমন্ত্রণ জামায়াত আমিরের মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দেবে জনগণ: মির্জা আব্বাস

ফ্যাসিস্ট হাসিনার মতো যেনতেন নির্বাচনের চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে

Reporter Name
  • Update Time : Friday, February 6, 2026
  • 5 Time View

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, ডা. শফিকুল ইসলাম মাসুদ একজন মজলুম মানুষ। তার ও তার পরিবারের ওপর ইতিহাসের নির্মম জুলুম চালানো হয়েছে, কিন্তু তিনি কখনো জনগণকে ছেড়ে যাননি- সবসময় জনতার কাতারেই ছিলেন। ফ্যাসিস্ট হাসিনার মতো যেনতেন নির্বাচনের চেষ্টা হলে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।

শুক্রবার দুপুরে পটুয়াখালীর বাউফল উপজেলা পাবলিক মাঠে পটুয়াখালী-২ আসনে ১১ দলীয় জোটের মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. শফিকুল ইসলাম মাসুদের পক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ে উঠেছে। এই দেড় বছরে ডা. শফিকুল ইসলাম মাসুদ ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেখিয়েছেন কিভাবে জনগণের জন্য কাজ করতে হয় এবং মানুষের মুক্তির আন্দোলনের নেতৃত্ব দিতে হয়।

তিনি বলেন, আগামী নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থীরা জনগণের ওপর শাসক হয়ে বসবে না, তারা হবে জনগণের সেবক। গত ৫৫ বছরে বহু জনপ্রতিনিধি নির্বাচিত হলেও সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়ে পরে তা ভুলে যাওয়ার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com