October 27, 2026, 10:15 am
সর্বশেষ সংবাদ:
দুই ব্রিটিশ এমপিকে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, পশ্চিম তীরে প্রবেশে বাধা উষ্ণ অভ্যর্থনা, গার্ড অব অনারের পর তারেক রহমানের সঙ্গে বৈঠকে সানায়ে তাকাইচি জাপান-বাংলাদেশ দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত পত্রিকা: ‘প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ’লীগপন্থী কর্মকর্তারা’ চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের চাকরি, আবেদন ৮ ডিসেম্বরের পর্যন্ত ‘অর্ণব’ রূপ নিয়েছে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে, ৩ নম্বর সতর্কতা জাহাজ নির্মাণ শিল্প: হাতছাড়া হচ্ছে অপার সম্ভাবনা যুদ্ধের হিসাব, জনতার রায়—নেতানিয়াহুর ভাগ্যপরীক্ষার দিন আজ যুক্তরাষ্ট্রে ভোট জালিয়াতি ধরিয়ে দিলে মিলবে ১০ লাখ ডলার: ট্রাম্প ছাত্র আন্দোলন কীভাবে সার্বিয়ার ভুচিচের ১৪ বছরের ক্ষমতার পতন ঘটাল

আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ জামায়াতের

Reporter Name
  • Update Time : Saturday, February 7, 2026
  • 144 Time View

আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহছানুল মাহবুব যোবায়ের শুক্রবার রাতে রাজধানী মগবাজার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘বিভিন্ন আসনে আইনশৃঙ্খলা বাহিনী জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে গোপন বৈঠক করেছে। প্রার্থীর সঙ্গে ধমকের সুরে কথা বলেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- সিলেট-১ এবং জামায়াতের জ্যেষ্ঠ নেতা হামিদুর রহমান আযাদের কক্সবাজার-২ আসন।’

সংবাদ সম্মেলনে অভিযোগ করা করা হয়, প্রিজাইডিং অফিসারকে হুমকি দেওয়া হচ্ছে।’ এহছানুল মাহবুব বলেন, ‘কিছু কর্মকর্তা হুমকি দিচ্ছেন। সারা দেশে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হলেও, নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছে না।’

গত কয়েকদিনে সেনাবাহিনীর উদ্ধার করা অবৈধ অস্ত্রের বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেছেন, ‘বিভিন্ন যুবদল ও ছাত্রদল নেতার বাড়ি, ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুক্তরাষ্ট্রের তৈরি আধুনিক অস্ত্র এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এগুলো নির্বাচনে ব্যবহারের জন্য মজুত করা হয়েছিল বলে আশঙ্কা করছি।’

অ্যাডভোকেট জুবায়ের আরও বলেন, ‘সারা দেশে খুন, ধর্ষণ, ও চাঁদাবাজির ঘটনা ঘটেছে। বিভিন্ন জায়গায় জামায়াতের নারী ভোটকর্মীদের ওপর হামলা হচ্ছে। এছাড়াও নির্বাচনী প্রচারে বাধা দেওয়া হচ্ছে।’

জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকিং মামলায় গ্রেপ্তার কর্মকর্তার জামিনে উদ্বেগ প্রকাশ করে এহছানুল মাহবুব বলেন, ‘বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর অনুসারীরা পুলিশের ওপর চাপ সৃষ্টি করেছে এমন তথ্য রয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com