February 9, 2026, 2:58 am

কর্নেল অলি নিজেই বলতেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক : কামরুল হুদা

Reporter Name
  • Update Time : Sunday, February 8, 2026
  • 5 Time View

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কামরুল হুদা বলেছেন, ‘কর্নেল অলি নিজেই বলতেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। এখন আজগুবি কারবার—সাদা টুপি, সাদা দাড়ি, সকল কিছু সাদা তিনি নাকি বলেন স্বাধীনতার ঘোষক কর্নেল অলি।’

রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা উজিরপুর ইউনিয়নের মিয়াবাজার স্কুল মাঠে ধানের শীষের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ‘আমাদের নেতাকর্মীদের একটি দল ভয় দেখাচ্ছেন।

মনে রাখবেন, ভয় দেখিয়ে লাভ নেই। এ চৌদ্দগ্রামে সন্ত্রাসীদের জায়গা হবে না। এখানে যিনি প্রার্থী হয়েছেন তার বাড়ি চৌদ্দগ্রামে না, পার্শ্ববর্তী উপজেলা ফেনীতে বলা চলে। চৌদ্দগ্রামের শেষ সীমানায়।
আপনারা বিএস খতিয়ান দেখলে বুঝবেন তার বাড়ি পড়ছে ফেনীতে। ২০০১ সালে আমরা ভুল করেছি আর ভুল করতে চাই না। চৌদ্দগ্রামবাসী আজ ঐক্যবদ্ধ, এখানে দল নাই, মত নাই আমরা সবাই ঐক্যবদ্ধ। ধানের শীষ হচ্ছে সর্বদলীয় প্রার্থী।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা কাজী নাছিম বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনী ইশতেহারে সুন্দর একটি ঘোষণা দিয়েছেন যে আমাদের মা-বোনদের ফ্যামিলি কার্ড আর কৃষকদের জন্য কৃষক কার্ড দেওয়া হবে। এ ফ্যামিলি কার্ডের মাধ্যমে মা-বোন, কৃষকরা অনেক সুবিধা পাবেন। আমাদের এই উদ্যোগকে একটি দলের আমির বলেছেন, আমরা যদি এসব নিয়ে সামনের দিকে যাই তাহলে উনারা আমাদেরকে লাল কার্ড দেখাবেন। তারা আমাদের কোনো কাজ করতে দিবে না। তাহলে তারা কিভাবে স্লোগান দেয়, আমরা একসঙ্গে গড়বো দেশ।

তাদের সকল কথা মিথ্যা।’
উজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি, সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ চৌধুরী পাশা, উপজেলা বিএনপির সহ সভাপতি সলিমুল্লা টিপু, উপজেলা কৃষকদলের সভাপতি শাহ আলম, জাতীয় পার্টির নেতা হাজী আলী আশ্রাফসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com