July 1, 2026, 2:28 pm
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মুখ খুললেন গাঙ্গুলী

Reporter Name
  • Update Time : Wednesday, February 11, 2026
  • 108 Time View
111

মাঠের বাইরের নাটকীয়তা ও বয়কটের হুমকি ধামকি শেষে অবশেষে মাঠে গড়াচ্ছে ভারত-পাকিস্তান মহারণ। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের লড়াই নিয়ে যখন ক্রিকেট বিশ্ব উত্তাল, তখন মুখ খুললেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী।

মঙ্গলবার কলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ‘কলকাতার মহারাজ’ স্পষ্ট জানালেন, খেলা আর রাজনীতিকে এক করে দেখা উচিত নয়। পাকিস্তান শেষ পর্যন্ত খেলতে রাজি হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তিনি।

কলম্বোতে আগামী ১৫ ফেব্রুয়ারি হতে যাওয়া ম্যাচটি নিয়ে সৌরভ বলেন, ‘সরকারি স্তরে কী কথাবার্তা হচ্ছে, সেটা আমি বলতে পারব না। তবে তারা খেলছে, এটা ভালো কথা। খেলা ও রাজনীতি সম্পূর্ণ আলাদা বিষয়। আশা করি ম্যাচটা ভালো হবে।’

তবে ভারত-পাকিস্তান দ্বৈরথের সেই আগের ঝাঁঝ এখন আর নেই বলে মনে করেন সাবেক এই অধিনায়ক। তার মতে, শক্তিমত্তার বিচারে পাকিস্তান এখন ভারতের চেয়ে বেশ পিছিয়ে। সৌরভ বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে এই প্রতিদ্বন্দ্বিতা আগের মতো জমেনি। পাকিস্তান দল এখন তেমন ভালো খেলছে না। ভারতের এই দলের সঙ্গে জিততে হলে পাকিস্তানকে অসাধারণ ক্রিকেট খেলতে হবে। রোহিতদের দলটা এখন অনেক বেশি শক্তিশালী।’

বিশ্বকাপের সেমিফাইনালিস্ট কারা হতে পারে, তা নিয়েও নিজের অভিমত জানিয়েছেন সৌরভ। তার চোখে ভারত সেমিফাইনালের জন্য নিশ্চিত। ভারতের পাশাপাশি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকেও তিনি শেষ চারের শক্তিশালী দাবিদার মনে করছেন। আর চতুর্থ দল হিসেবে নিউজিল্যান্ড অথবা ইংল্যান্ডের ওপর বাজি ধরছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com