July 1, 2026, 3:49 pm
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

পরিবারের টানে অস্ট্রেলিয়া গেলেন বুলবুল

Reporter Name
  • Update Time : Monday, February 16, 2026
  • 113 Time View
125

স্পোর্টস ডেস্ক:
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যু নিয়ে গত কয়েক সপ্তাহ বেশ ধকল গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওপর দিয়ে। অবশেষে সেই ব্যস্ততা শেষে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ মিলেছে। ফাঁকা এই সময়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

সোমবার দুপুরে মেলবোর্নের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। বিসিবির একটি বিশ্বস্ত সূত্র সমকালকে বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, এটি তার পূর্বনির্ধারিত সফর। সপ্তাহখানেক পরই দেশে ফেরার কথা রয়েছে বিসিবি সভাপতির। দেশ ছাড়ার আগে রোববার অন্য পরিচালকদের খুদে বার্তার মাধ্যমে বিষয়টি জানিয়ে গেছেন তিনি।

নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আপত্তি জানিয়েছিল বাংলাদেশ। পরিবর্তে শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ আয়োজনের দাবি জানায় বিসিবি। এ নিয়ে আইসিসি ও পিসিবির সঙ্গে টানা যোগাযোগ ও বৈঠক করতে হয়েছে বুলবুলকে। শেষ পর্যন্ত বাংলাদেশের দাবি মেনে না নিয়ে আইসিসি স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে। এই পুরো প্রক্রিয়ার ধকল সামলে এখন কিছুটা বিশ্রামে যাচ্ছেন বিসিবি প্রধান।

এর আগে বিশ্বকাপ জটিলতার মাঝেই বিসিবি সভাপতি দেশ ছেড়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে পরদিন সকালেই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হাজির হয়ে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন তিনি। তবে এবারের সফরটি গুঞ্জন নয়, বরং পরিবারের সঙ্গে ছুটি কাটাতে পরিকল্পিতভাবেই অস্ট্রেলিয়ায় পাড়ি জমালেন বুলবুল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com