March 6, 2026, 2:31 am
সর্বশেষ সংবাদ:
‘ইমাম খামেনির সাহসী সন্তানরা অপেক্ষায়’—যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল হামলা নিয়ে ইরানের বার্তা দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, চলতে পারে সেপ্টেম্বর পর্যন্ত সিরাজগঞ্জে ভেজাল বিরোধী অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা খুলনায় শ্রমিক দল নেতা মাসুম হত্যা শুটার অশোককে ভাড়া করা হয় ৫০ হাজার টাকায় আমাকে না বলে সর্বোচ্চ নেতা নির্বাচন করলে ইরানে আবার যুদ্ধ: ট্রাম্প তীরে গিয়ে তরী ডুবাল ইংল্যান্ড, ফাইনালে ভারত মির্জা আব্বাসকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের পর হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ সংবিধান সংস্কার পরিষদ গঠনে দায়িত্ব পালনে সরকার ব্যর্থ : নাহিদ ইসলাম পর্নোগ্রাফি মামলায় জামায়াত নেতা কারাগারে প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে চেয়ার দখল, জামায়াত নেতা কারাগারে

পুলিশের উচ্চপর্যায়ে রদবদল শুরু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : Sunday, February 22, 2026
  • 37 Time View

নিউজ ডেস্ক:
পুলিশের উচ্চপর্যায়ে রদবদল প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রবিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদা দাবিকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে একটি এমব্রয়ডারি কারখানায় হামলার ঘটনার কথা শুনেছি। এ বিষয়ে তদন্ত করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করবেন। ওই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন চূড়ান্ত করা হবে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলোও সংসদে উপস্থাপন করা হবে।

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে কোনও আলোচনা হয়েছে কিনা প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ নিয়ে এখনও কোনও আলোচনা হয়নি। তিনি পুনর্ব্যক্ত করেন, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়টি নির্ধারিত সময়েই চূড়ান্ত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com