July 3, 2026, 4:53 am
সর্বশেষ সংবাদ:
কাবা শরীফ তাওয়াফের ইতিহাস অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে স্পেন জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ পাকিস্তানপন্থীদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার রাখাইনে সংঘাত, টেকনাফ সীমান্তে বিজিবির কড়াকড়ি কেপ ভার্দে ম্যাচে কীর্তির সামনে স্কালোনি উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কার্বন ফাইন্যান্স জরুরি: পরিবেশমন্ত্রী ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক ঢাবি শিক্ষকদের শাস্তি দাবিতে সাদা দলের আলটিমেটাম ফুয়াদকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান ছাত্রদলের মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ

হাজারের বেশি ‘রাজনৈতিক হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের অনুমোদন স্বরাষ্ট্রমন্ত্রীর

Reporter Name
  • Update Time : Sunday, February 22, 2026
  • 86 Time View
78

নিউজ ডেস্ক:
আওয়ামী লীগ সরকারের সময়ে দায়ের করা এক হাজারের বেশি ‘রাজনৈতিক হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

রোববার (২২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, বিগত ১৭ বছরে বিরোধী দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে করা ১ হাজার ৬টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। মন্ত্রীর ভাষ্য অনুযায়ী, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল।

এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, পুলিশ প্রশাসনে শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আনা হবে এবং ধাপে ধাপে রদবদল কার্যকর করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন বসবে এবং এ বিষয়ে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে সরকার। সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতিকে প্রথম অধিবেশনে আহ্বান করা হবে। ওই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এছাড়া অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন করা হবে। রাষ্ট্রপতি প্রথম অধিবেশনে ভাষণ দেবেন বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com