March 6, 2026, 12:42 am
সর্বশেষ সংবাদ:
খুলনায় শ্রমিক দল নেতা মাসুম হত্যা শুটার অশোককে ভাড়া করা হয় ৫০ হাজার টাকায় আমাকে না বলে সর্বোচ্চ নেতা নির্বাচন করলে ইরানে আবার যুদ্ধ: ট্রাম্প তীরে গিয়ে তরী ডুবাল ইংল্যান্ড, ফাইনালে ভারত মির্জা আব্বাসকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের পর হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ সংবিধান সংস্কার পরিষদ গঠনে দায়িত্ব পালনে সরকার ব্যর্থ : নাহিদ ইসলাম পর্নোগ্রাফি মামলায় জামায়াত নেতা কারাগারে প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে চেয়ার দখল, জামায়াত নেতা কারাগারে খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার সেপ্টেম্বর পর্যন্ত চলবে যুদ্ধ, চোরাবালিতে আটকে গেছেন ট্রাম্প হাইকোর্টে সাংবাদিক আনিস আলমগীরের জামিন

‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে পাশে থাকবে চীন

Reporter Name
  • Update Time : Sunday, February 22, 2026
  • 37 Time View

নিউজ ডেস্ক:
প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতিকে স্বাগত জানিয়েছে চীন। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সব রকম সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন দেশটির প্রতিনিধি।

রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

এদিন দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। জানান, তিস্তা প্রকল্পসহ সহযোগিতার সব ক্ষেত্র নিয়ে কথা হয়েছে।

তিস্তা প্রকল্প বাস্তবায়ন নিয়ে নিজের আশাবাদী হওয়ার কথা জানালেও, বাংলাদেশের নতুন সরকার ইতিবাচক কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি চীনা দূত। তবে চীন ঠেকাতে যুক্তরাষ্ট্রের চেষ্টার বিপরীতে জানান, তার দেশ এই অঞ্চলের সব মানুষের উপকারের জন্য কাজ করছে। এখানে তৃতীয় দেশের হস্তক্ষেপের সমালোচনা করেন তিনি।

বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক এবং রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। নতুন সরকারের সঙ্গে চীন স্থিতিশীল সরকার পরিচালনার ক্ষেত্রে কাজ করতে চায়।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে চীন, দ্রুতই এ সফর হবে বলে আশাবাদ জানান রাষ্ট্রদূত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com