August 31, 2026, 12:37 am
সর্বশেষ সংবাদ:
রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩ গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩ লোডশেডিং নিয়ে লেখা ‘শেয়ার দেওয়ায়’ যুবককে অপহরণের অভিযোগ প্রতিনিয়ত সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে জামায়াত: রাশেদ খাঁন এসএসসি ফেল শিক্ষার্থীদের ব্যবসা করতে টাকা দেওয়ার কথা ভাবছে সরকার নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে: খাদ্যমন্ত্রী ১১ সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ ২১০ কোটি ডলারের সম্পদ সচল করতে থার্ড টার্মিনালে অতিরিক্ত ৯০২ কোটি টাকা বরাদ্দ ইরান যুদ্ধ দীর্ঘ করতে চান না মার্কিন সেনা কর্মকর্তারা সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৩০ আগস্ট ২০২৬

‘আমরা এটা চাইনি’ — আওয়ামী লীগের কার্যালয় খোলা নিয়ে মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : Monday, February 23, 2026
  • 176 Time View

নিউজ ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশ আসন নিয়ে বিএনপি সরকার গঠনের পর দেশের বিভিন্ন জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা তালা খোলে দলীয় অফিসে প্রবেশের চেষ্টা করছেন। যেটা নিয়ে রাজনীতির নানান মহলে আলোচনা চলছে।

এ নিয়ে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মির্জা ফখরুল।

স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বিএনপি কার্যালয়ে আসলেন তিনি।

বিএনপি নেতাকর্মীদের প্রত্যক্ষ সহায়তায় আওয়ামী লীগের অফিস খোলা নিয়ে মন্ত্রী জানান, ‘এটা আমরা চাইনি। যেহেতু আইনগতভাবে বলা আছে যে, তাদের (আওয়ামী লীগের) কার্যক্রম নিষিদ্ধ, সেইভাবে এটাকে দেখা হবে সব জায়গায়।’

বিএনপি সরকার গঠনের পরপরই আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) দলীয় কার্যালয় খোলা নিয়ে অভিযোগের তীর উঠছে দলটির দিকে। অনেকেই আবার প্রশ্ন তুলছেন তবে কী রাজনৈতিক দলগুলোর মধ্যে একপ্রকার ‘অলিখিত সমঝোতা’ হয়ে গেছে?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com