August 31, 2026, 12:36 am
সর্বশেষ সংবাদ:
রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩ গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩ লোডশেডিং নিয়ে লেখা ‘শেয়ার দেওয়ায়’ যুবককে অপহরণের অভিযোগ প্রতিনিয়ত সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে জামায়াত: রাশেদ খাঁন এসএসসি ফেল শিক্ষার্থীদের ব্যবসা করতে টাকা দেওয়ার কথা ভাবছে সরকার নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে: খাদ্যমন্ত্রী ১১ সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ ২১০ কোটি ডলারের সম্পদ সচল করতে থার্ড টার্মিনালে অতিরিক্ত ৯০২ কোটি টাকা বরাদ্দ ইরান যুদ্ধ দীর্ঘ করতে চান না মার্কিন সেনা কর্মকর্তারা সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৩০ আগস্ট ২০২৬

চাকরি ফিরে পাবেন পুলিশের সাড়ে ৬০০ এসআই: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : Monday, February 23, 2026
  • 113 Time View

নিউজ ডেস্ক:
২০০৬ সালে চূড়ান্ত নিয়োগ বাতিল হওয়া পুলিশের প্রায় সাড়ে ৬০০ জন এসআই ও সার্জেন্ট অবশ্যই চাকরি ফেরত পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের ফাইলটা প্রধান উপদেষ্টার দপ্তরে পেন্ডিং ছিল। শেষ পর্যন্ত অনুমোদন করেনি। তারা ন্যায়বিচার পাবেন। আদালতের রায় অনুসারেই তাদের চাকরি ফেরত পাওয়ার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টার দপ্তরে জানানো হয়েছিল। কী কারণে সেটা অনুমোদন হয়নি জানি না। তবে অবশ্যই তারা ন্যায়বিচার পাবেন, নিয়োগ পাবেন।

তিনি আরও বলেন, পুলিশের ২,৭০১ জনের কনস্টেবল পদ খালি রয়েছে। এসব পদে জরুরিভিত্তিতে নিয়োগ দেওয়ার কথা বলে হয়েছে।

পুলিশের কাজে হস্তক্ষেপ বিষয়ে সতর্ক করে সালাহউদ্দিন আহমদ বলেন, কেউ পুলিশের কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করতে পারবে না। যদি কেউ বাধা বা হস্তক্ষেপ করে তাহলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com