জাপানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সামরিক চুক্তি যাচাই-বাছাই করা হবে: হুমায়ুন কবির
Reporter Name
Update Time :
Tuesday, February 24, 2026
77 Time View
জাপানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সামরিক চুক্তি যাচাই-বাছাই করা হবে: হুমায়ুন কবির
নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সময় করা জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি যাচাই-বাছাই করবে নতুন সরকার। জাপান রাষ্ট্রদূত সাইদা শিনইচি বলেছেন, জনশক্তি রফতানিতে বাংলাদেশের আগ্রহকে স্বাগত জানায় দেশটি। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন সাইদা শিনইচি। যোগ দেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক শেষে জাপান রাষ্ট্রদূত জানান, জনশক্তি রফতানিতে বাংলাদেশের আগ্রহকে স্বাগত জানায় তার দেশ। কর্মী পাঠাতে প্রশিক্ষণ, ভাষা শিক্ষা সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। আর হুমায়ুন কবির জানান, বেসরকারি খাতের মাধ্যমে দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে জাপানের সঙ্গে। জাপান বাংলাদেশের উন্নয়ন সহযোগী। দুই দেশ সম্পর্ক উন্নয়নে কাজ...
61
নিউজ ডেস্ক:
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সময় করা জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি যাচাই-বাছাই করবে নতুন সরকার। জাপান রাষ্ট্রদূত সাইদা শিনইচি বলেছেন, জনশক্তি রফতানিতে বাংলাদেশের আগ্রহকে স্বাগত জানায় দেশটি।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন সাইদা শিনইচি। যোগ দেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক শেষে জাপান রাষ্ট্রদূত জানান, জনশক্তি রফতানিতে বাংলাদেশের আগ্রহকে স্বাগত জানায় তার দেশ। কর্মী পাঠাতে প্রশিক্ষণ, ভাষা শিক্ষা সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
আর হুমায়ুন কবির জানান, বেসরকারি খাতের মাধ্যমে দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে জাপানের সঙ্গে। জাপান বাংলাদেশের উন্নয়ন সহযোগী। দুই দেশ সম্পর্ক উন্নয়নে কাজ করা হবে। অন্তর্বর্তী সরকার কী চুক্তি করে রেখে গেছে সেটি বর্তমান সরকার যাচাই বাছাই করবে।