July 3, 2026, 2:38 am
সর্বশেষ সংবাদ:
কাবা শরীফ তাওয়াফের ইতিহাস অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে স্পেন জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ পাকিস্তানপন্থীদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার রাখাইনে সংঘাত, টেকনাফ সীমান্তে বিজিবির কড়াকড়ি কেপ ভার্দে ম্যাচে কীর্তির সামনে স্কালোনি উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কার্বন ফাইন্যান্স জরুরি: পরিবেশমন্ত্রী ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক ঢাবি শিক্ষকদের শাস্তি দাবিতে সাদা দলের আলটিমেটাম ফুয়াদকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান ছাত্রদলের মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ

গভর্নরের উপদেষ্টাকে বের করে দিলেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা

Reporter Name
  • Update Time : Wednesday, February 25, 2026
  • 83 Time View
63

নিউজ ডেস্ক:
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে বাদ দেওয়ার খবর প্রকাশের পর তার উপদেষ্টা আহসান উল্লাহকে কেন্দ্রীয় ব্যাংকের প্রাঙ্গণ থেকে বের করে দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে গভর্নরের সামনেই একদল কর্মকর্তা তাকে কার্যালয় ত্যাগ করতে বাধ্য করেন। পরে তিনি গাড়িতে এলাকা ছেড়ে চলে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাংকের একদল কর্মকর্তা জড়ো হয়ে উপদেষ্টা আহসান উল্লাহকে কার্যালয় ত্যাগে বাধ্য করেন। তাকে গাড়িতে তুলে দেওয়ার ঘটনায় নেতৃত্ব দেন কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত পরিচালক তৌহিদুল ইসলাম। গাড়িতে ওঠার সময় তাকে বাইরে থেকে গালাগাল করা হয়। সেখানে আরও উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক সরোয়ার হোসেন, পরিচালক নওশাদ মোস্তফা, অতিরিক্ত পরিচালক তানভীরসহ প্রায় ৩০ কর্মকর্তা।

এর আগে আজ কার্যালয়ে এসে জানতে পারেন সরিয়ে দেওয়া হচ্ছে—এ খবর পেয়ে কেন্দ্রীয় ব্যাংক ত্যাগ করেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। যাওয়ার সময় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমি পদত্যাগ করিনি, তবে খবরে শুনেছি।’’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com