July 3, 2026, 2:38 am
সর্বশেষ সংবাদ:
কাবা শরীফ তাওয়াফের ইতিহাস অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে স্পেন জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ পাকিস্তানপন্থীদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার রাখাইনে সংঘাত, টেকনাফ সীমান্তে বিজিবির কড়াকড়ি কেপ ভার্দে ম্যাচে কীর্তির সামনে স্কালোনি উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কার্বন ফাইন্যান্স জরুরি: পরিবেশমন্ত্রী ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক ঢাবি শিক্ষকদের শাস্তি দাবিতে সাদা দলের আলটিমেটাম ফুয়াদকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান ছাত্রদলের মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ

১৫ মার্চের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি, না দিলে শাস্তি

Reporter Name
  • Update Time : Wednesday, February 25, 2026
  • 77 Time View
64

নিউজ ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া সব প্রার্থীকে আগামী ১৫ মার্চের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে সকল রিটার্নিং অফিসারদের চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনী ব্যয়ের রিটার্ন দাখিল না করলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড হতে পারে।‎

‎গত ১৩ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের নামসহ গেজেট প্রকাশ করে ইসি। আইন অনুযায়ী গেজেট প্রকাশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে নির্বাচনে অংশ নেয়া সব প্রার্থীকে নির্বাচনী ব্যয়ের হিসাব সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হয়। সে হিসাবে ১৫ মার্চ শেষ দিন। নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীদের ব্যয়ের হিসাব নিয়ে আগামী ২৫ মার্চের মধ্যে তা নির্বাচন কমিশনে পাঠাতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে ইসি।

আইন অনুযায়ী বিজয়ী, পরাজিত ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্যই ব্যয়ের রিটার্ন দাখিল বাধ্যতামূলক। কোনো ব্যয় না হলেও নির্ধারিত ফরমে শূন্য উল্লেখ করে তা জমা দিতে হবে।

‎নির্বাচনী ব্যয়ের রিটার্ন যথাযথভাবে দাখিল না করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, এ ক্ষেত্রে দোষী প্রার্থীকে সর্বোচ্চ সাত বছর এবং সর্বনিম্ন দুই বছর সশ্রম কারাদণ্ডসহ অর্থদণ্ড দেয়ার বিধান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com