July 1, 2026, 3:04 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

শিবচরে চাঁদাবাজকে হাতেনাতে ধরলেন এমপি হানজালা

Reporter Name
  • Update Time : Friday, February 27, 2026
  • 133 Time View
104

মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর গোলচত্বর এলাকায় এক চাঁদাবাজকে হাতেনাতে ধরেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই এমপির এমন পদক্ষেপের প্রশংসা করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতের আঁধারে পাঁচ্চর গোলচত্বর এলাকায় যানবাহনে চাঁদাবাজি চলছিল।

বিষয়টি খবর পাওয়া বা সরাসরি নিজের চোখে দেখার পর সংসদ সদস্য পীরজাদা হানজালা ঘটনাস্থলে পৌঁছে চাঁদাবাজকে আটক করেন। এরপর তিনি তাকে পুলিশের হাতে হস্তান্তর করেন। স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ওই এলাকায় চাঁদাবাজি হচ্ছিল। জনপ্রতিনিধির এমন সরাসরি হস্তক্ষেপে তারা স্বস্তি প্রকাশ করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হওয়ার পর পীরজাদা হানজালা শিবচরকে চাঁদাবাজি ও মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছেন। সর্বশেষ এ ঘটনায় তার সেই অবস্থানেরই প্রতিফলন দেখছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com