October 3, 2026, 3:55 am
সর্বশেষ সংবাদ:
৪৩, ৪৪ ও ৪৮তম বিসিএস: গেজেটবঞ্চিত সুপারিশপ্রাপ্তদের দ্রুত নিয়োগের দাবি পিছিয়ে পড়েও ফ্রান্সের সঙ্গে ড্র ইতালির হোস্টেল মালিকের সঙ্গে বাকবিতণ্ডা, ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে মারধর রাকসুর এক বছর: শিক্ষার্থীদের মৌলিক সমস্যা রয়েই গেছে ২২ বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে ইংল্যান্ড ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে আন্দোলনে ককরোচ জনতা পার্টি মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার: ছেলে বললেন, ‘ফেসবুক দেখে জাজ করেন’ বাবার মুখে রুটি তুলে দেওয়া সেই শিশুর হাত ধরে স্কুলে নিয়ে প্রশংসায় ভাসছেন ইউএনও সেপ্টেম্বর মাসে হামলা, গ্রেপ্তার, আইনি হয়রানি ও হুমকির শিকার ৭০ সংবাদকর্মী পাকিস্তানে প্রথম ম্যাচেই বাজিমাত অনূর্ধ্ব-১৯ দলের

টিউলিপকে গ্রেফতারে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারির আদেশ

Reporter Name
  • Update Time : Friday, February 27, 2026
  • 162 Time View

অবৈধভাবে ফ্ল্যাট দখলের অভিযোগে মামলায় ব্রিটিশ এমপি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারির ব্যবস্থা নিতে আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারির আবেদনটি করেন দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর। আবেদনে বলা হয়েছে, টিউলিপ সিদ্দিক তার খালা শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাটের দখল নেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করেছে দুদুক। তবে মামলা দায়েরের আগেই টিউলিপ দেশত্যাগ করেন। সেই সঙ্গে মামলার আলামত বিনষ্ট করার চেষ্টাও করছেন।

সেজন্য তাকে দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন। বর্তমানে যুক্তরাজ্যে অবস্থানরত টিউলিপ সিদ্দিককে গ্রেফতারের জন্য ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারি করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করেছে দুদুক। সেই প্রেক্ষিতে বৃহস্পতিবার ‘রেড নোটিশ’ জারি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছে আদালত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com