October 3, 2026, 2:45 pm
সর্বশেষ সংবাদ:
অভিষেক–তিলকের ঝড়ে পাকিস্তানকে হারাল ভারত, জিতল সোনা কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামবাহী লরিবহর ফ্রান্সে গ্রেপ্তার ১৭০০-এর বেশি: শিক্ষার্থীদের বিক্ষোভ কেন সহিংসতায় গড়াল মেজর আখতারুজ্জামান একদিনের রিমান্ডে দত্তকের নামে শিশু কেনাবেচা আদালতে আখতারুজ্জামান, ৫ দিনের রিমান্ড চায় পুলিশ হাওরের ছেলে শুভর বিচারক হওয়ার গল্প ছেলের আসক্তি ছাড়াতে গিয়ে নিজেই জনপ্রিয় গেমার, তারকা খ্যাতি বৃদ্ধা মায়ের সংলাপ, অংশীদারত্ব, পারস্পরিক শ্রদ্ধায় আঞ্চলিক–বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের চারজনের দাফন, এলাকায় শোকের ছায়া

ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট

Reporter Name
  • Update Time : Saturday, February 28, 2026
  • 204 Time View

আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলি ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরানে ইন্টারনেট সেবা কঠোরভাবে সীমিত করা হয়েছে। শনিবার দুপুর থেকে ব্ল্যাকআউটের পরিধি দ্রুত বাড়ছে।

ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রেক্ষাপটে ইন্টারনেটের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নেটওয়ার্ক ডেটা দেখে বোঝা যাচ্ছে ইরানে সম্পূর্ণ ইন্টারনেট শাটডাউন রয়েছে।

নেটব্লকস আরো জানায়, গত বছর ইসরায়েলি হামলার সময় যেরকম ইন্টারনেট বন্ধ করা হয়েছিল ঠিক একই রকম ভাবে ইন্টারনেট বন্ধ করা হয়েছে বলেই মনে হচ্ছে।

এদিকে জর্ডানের রাজধানী আম্মানে একটি বাড়িতে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। শনিবার দুপুরে রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে দ্য টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়। তবে এ বিষয়ে এখনও সরকারি বিবৃতি পাওয়া যায়নি। অপরদিকে ইরানও আনুষ্ঠানিকভাবে জর্ডানে হামলার তথ্য জানায়নি।

এর আগে ইসরায়েলে পাল্টার হামলার পর সৌদি আরব, বাহরাইন, কুয়েত ও আবুধাবিতে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সঙ্গে ইরানের বিভিন্ন শহরেও হামলা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com