October 3, 2026, 1:37 am
সর্বশেষ সংবাদ:
বাবার মুখে রুটি তুলে দেওয়া সেই শিশুর হাত ধরে স্কুলে নিয়ে প্রশংসায় ভাসছেন ইউএনও সেপ্টেম্বর মাসে হামলা, গ্রেপ্তার, আইনি হয়রানি ও হুমকির শিকার ৭০ সংবাদকর্মী পাকিস্তানে প্রথম ম্যাচেই বাজিমাত অনূর্ধ্ব-১৯ দলের খুবি শিক্ষার্থীদের নিয়ে ফেসবুকে পোস্ট, স্থানীয়দের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া গাজা-ইয়েমেনসহ ১২ সংকটে জাতিসংঘের ১৬ কোটি ডলার সহায়তা নিয়োগপত্র পেতে যাচ্ছেন ভিটেবাড়ি না থাকা সেই মিশন আচার্য ইরানের আশপাশে ৩ রণতরি, হাজারো সেনা ও এফ-৩৫ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক র‍্যানসমওয়্যার চক্রের নেতৃত্ব দিচ্ছে ১৬ বছরের এক কিশোর—ইউরোপে অভিযান লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু বিশ্বে মৃত্যুর প্রধান কারণ ১০টি, শীর্ষে হৃদ্‌রোগ

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত, মিলেছে পরিচয়

Reporter Name
  • Update Time : Sunday, March 1, 2026
  • 152 Time View

নিউজ ডেস্ক:
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনায় চারজন বাংলাদেশি প্রবাসী আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) কুয়েত বিমানবন্দরে সংঘটিত এই হামলার খবর রোববার (১ মার্চ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয় জানায়, ড্রোন হামলার সময় বিস্ফোরণে একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে এবং বাকি তিনজন কাঁচের ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত বাংলাদেশিদের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— ১) আমিনুল ইসলাম: গ্রাম- দৌলতপুর, থানা- নবীনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া; ২) রকিবুল ইসলাম: গ্রাম- ভুলবাড়িয়া, থানা- সাথিয়া, জেলা- পাবনা; ৩) মাসুদুর রহমান: গ্রাম- লতিফপুর, থানা- বেগমগঞ্জ, জেলা- নোয়াখালী; ৪) দুলাল মিয়া: গ্রাম- পাথালিয়া কান্দি, থানা- হোমনা, জেলা- কুমিল্লা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com