July 2, 2026, 10:08 am

আবুধাবিতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬

Reporter Name
  • Update Time : Thursday, March 5, 2026
  • 107 Time View
135

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বাহিনীর হামলার প্রেক্ষাপটে পাল্টা জবাব দিচ্ছে ইরান। এই পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ছয়জন আহত হয়েছেন। খবর আলজাজিরার।

আমিরাতের আবুধাবি মিডিয়া অফিস এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানায়, আইক্যাড–২ জেলায় দুটি স্থানে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে যাওয়ার ঘটনায় জরুরি সেবা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিবৃতিতে বলা হয়েছে, আহত ছয়জন পাকিস্তান ও নেপালের নাগরিক। ধ্বংসাবশেষের আঘাতে তারা সামান্য থেকে মাঝারি ধরনের আহত হয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com