October 4, 2026, 9:00 pm
সর্বশেষ সংবাদ:
স্বৈরাচার উৎখাতে আমরা যতটা ভালো, গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলায় ততটাই খারাপ: মাহফুজ আনাম ঘোস্টিংয়ের পর অরবিটিং মানেই কি ফিরে আসা? সোশ্যাল মিডিয়া যেভাবে প্রাক্তন সম্পর্ককে আরও জটিল করে তুলছে ৭০ মিটার গভীর থেকে এক শিশুকে তুলে এনে আফগানিস্তানে নায়ক ১১ বছরের হজরত ওমর তুমব্রু সীমান্তে ৪ লাখ ইয়াবা জব্দের দাবি বিজিবির ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী শেখ হাসিনা প্রসঙ্গে কী বুঝাতে চাইলেন এই প্রথম সৌরজগতের বাইরের এক গ্রহের রেডিও সংকেত শনাক্ত সেনাসদস্যের লাশ নিতে গিয়ে লাশ হলেন পরিবারের আরো ৩ জন বাবার ১৭ ফ্ল্যাট, অথচ ৪ হাজার টাকার বাসায় থাকি, ভাইয়ের বিরুদ্ধে বোনের অভিযোগ চট্টগ্রাম বন্দর থেকে নেওয়া বিপজ্জনক রাসায়নিক বহনকারী কাভার্ডভ্যানে আগুন নিজের মৃত্যুর গুজবে বিরক্ত আবুল হায়াত, বললেন ‘ঠিক আছি’

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘অত্যন্ত বড় ভুল’: স্পেন

Reporter Name
  • Update Time : Friday, March 6, 2026
  • 206 Time View

স্পেনের প্রধানমন্ত্রী পেদরো সানচেজ আবারও ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সমালোচনা করেছেন। তিনি বলেন, এই হামলা “অত্যন্ত বড় ভুল”। তিনি বলেন, ‍“এটি আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”

তিনি লুইস মন্টেনিগরোর সঙ্গে যৌথ বক্তব্য দেওয়ার সময় আরও বলেন, “ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক হওয়া উচিত পারস্পরিক সম্মান, বিশ্বস্ত সহযোগিতা এবং সমতার ভিত্তিতে।”

সানসেজ বলেন, ইরানে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়লেও যুক্তরাষ্ট্রের প্রতি স্পেনের বিশ্বস্ত সহযোগিতা বজায় রাখা উচিত।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাস্প সানচেজ সরকারের সমালোচনা করে স্পেনকে “খুবই খারাপ মিত্র” বলে মন্তব্য করেন এবং দুই দেশের বাণিজ্য সম্পর্ক বিচ্ছিন্ন করার হুমকি দেন।

জবাবে সানচেজ আবারও যুদ্ধের বিরোধিতা করেন এবং বলেন, তিনি দক্ষিণ স্পেনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে ইরানের ওপর হামলা চালানোর জন্য ব্যবহার করতে দেবেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com