March 10, 2026, 1:46 am
সর্বশেষ সংবাদ:
ভারত থেকে বাংলাদেশে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল শিক্ষার্থীদের ফ্রি ওয়াই-ফাই দেবে সরকার: শিক্ষামন্ত্রী ইসরাইলের সঙ্গে ‘সম্পূর্ণ যুদ্ধবিরতি’ চায় লেবানন হাদির মৃত্যু নিয়ে ছিল বহুমুখী রাজনীতি : মাসুদ কামাল মোজতবাকে সুপ্রিম লিডার বানিয়ে ইরান ‘বড় ভুল করেছে’: ট্রাম্প ‘দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, কূটনৈতিক আলোচনার কোন সুযোগ নেই’ আসন নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য : জামায়াত আমির ইরানের ইসফাহানে ২০০ কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে: গ্রোসি সব শিক্ষাপ্রতিষ্ঠানে ১ দিনের ‘মেডিটেশনের’ নির্দেশনা মোজতবাকে অভিনন্দন জানিয়ে পুতিন বললেন, ইরানের প্রতি রাশিয়ার ‘অবিচল সমর্থন’ রয়েছে

মোজতবা খামেনি ইরানের জন্য ‘মর্যাদা ও শক্তির নতুন যুগ’ শুরু করবে: পেজেশকিয়ান

Reporter Name
  • Update Time : Monday, March 9, 2026
  • 27 Time View

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা দেশের জন্য ‘মর্যাদা ও শক্তির নতুন যুগের’ সূচনা করবে।

ইরানের বিশেষজ্ঞ পরিষদ নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করার পর এক বিবৃতিতে পেজেশকিয়ান এই মন্তব্য করেন। ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির উদ্ধৃতি অনুযায়ী তিনি বলেন, ‘এই মূল্যবান নির্বাচন ইসলামী জাতির ঐক্যকে আরও সুদৃঢ় করার ইচ্ছার প্রতিফলন। এই ঐক্য একটি শক্ত দেয়ালের মতো, যা ইরানি জাতিকে শত্রুদের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধী করে তুলেছে।’

এরই মধ্যে ইরানের সশস্ত্র বাহিনী এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নতুন সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্য ঘোষণা করেছে। পাশাপাশি দেশটির শীর্ষ রাজনৈতিক নেতাদের মধ্যে মোহাম্মদ-বাঘের কালিবাফ এবং আলি লারিজানিও মোজতবা খামেনির প্রতি সমর্থন ও আনুগত্য প্রকাশ করেছেন।

সূত্র: আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com