October 3, 2026, 10:48 pm
সর্বশেষ সংবাদ:
রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে ককপিটে সহকারী পাইলটের হামলা, ১২ মিনিটের লড়াইয়ে বাঁচল ১৭৪ প্রাণ ছেলে-পুত্রবধূকে চাকরি না দেওয়ায় স্কুলের মাঠে কলাগাছ লাগালেন জমিদাতা মাল্টার দাম নিয়ে মন্ত্রীকে কথা বলতে হলো কেন? মিরসরাইয়ে স্টিল কারখানায় দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু পুত্রবধূকে ‘চাকরি না দেওয়ায়’ বিদ্যালয়ে তালা দিলেন দাতা সদস্য, মাঠে লাগালেন কলাগাছ চিন্ময় দাসের মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে ব্যারিকেড ভাঙার চেষ্টা বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩ নেপালের বন্যায় নিখোঁজের ৩৭ দিন পর মালয়েশিয়ান নাগরিক উদ্ধার মাদক মামলার আসামিকে ছাড়াতে এসপি অফিস ঘেরাও, আটক ২০

সেই নেতানিয়াহু এখন বলছেন, ‘যুদ্ধের মানেই অনেক অর্থের প্রয়োজন’

Reporter Name
  • Update Time : Wednesday, March 11, 2026
  • 149 Time View

যুদ্ধবাজ প্রধানমন্ত্রী হিসেবে পুরো বিশ্বে তীব্র সমালোচনার মুখে দখলদার ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু। সেই তিনিই এখন বলছেন, যুদ্ধ মানেই অনেক অর্থের প্রয়োজন।

মৃত্যুর গুঞ্জন ও নানা জল্পনার মধ্যে প্রকাশ্যে না এসে ভিডিওবার্তার মাধ্যমে বক্তব্য দিয়েছেন নেতানিয়াহু। সেখানেই যুদ্ধাপরাধে অভিযুক্ত এই নেতা ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিয়ে কথা বলতে গিয়ে যুদ্ধের জন্য বিপুল অর্থের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন।

ভিডিওবার্তায় নেতানিয়াহু বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা তাদের জন্য অনিবার্য হয়ে পড়েছিল। তবে তিনি স্বীকার করেন, যুদ্ধ পরিচালনা করতে বিপুল অর্থের প্রয়োজন হয়।

তার ভাষায়, ‘কোনো প্রশ্ন নেই, আমাদের যুদ্ধ শুরু করতে হতো। কিন্তু বড় বিষয় হলো, যুদ্ধ মানেই অনেক অর্থের প্রয়োজন।’

তিনি আরও জানান, এই পরিস্থিতিতে প্রতিরক্ষা ব্যয় মেটাতে বিশেষ বাজেট ঘোষণা করার পরিকল্পনা রয়েছে। যুদ্ধ পরিচালনার জন্য কয়েক বিলিয়ন শেকেল (ইসরায়েলি মুদ্রা) অতিরিক্ত বরাদ্দ দিতে হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

অন্যদিকে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১০ দিনে ইরানের নিক্ষেপ করা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৩৩৯ জন। তাদের মধ্যে এখনো ৯৫ জন হাসপাতালে ভর্তি রয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আরো ১৯১ জন।

সূত্র : টাইমস অব ইসরায়েল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com