August 30, 2026, 5:48 pm
সর্বশেষ সংবাদ:
গুমের পুনরাবৃত্তি চিরতরে বন্ধ করাই আমাদের দায়িত্ব: ইশরাক ফ্যাসিস্টরা স্বাস্থ্য খাতকে ভঙ্গুর করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের বিমান ভাড়া সহনীয় ও কালোবাজারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ‘গত ছয় মাসে দেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি’ দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি বেঁচে আছেন, নাকি মৃত? ১৩ বছরেও যে প্রশ্নের উত্তর মেলেনি গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা মানবাধিকার কমিশনকে দেওয়ার দাবি কোনো রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়নি: অর্থমন্ত্রী এজাহারে নাম নেই বাদীও সন্দেহ করেননি, তবু গ্রেফতার সুজন

নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস, নেওয়া হতে পারে সিঙ্গাপুরে

Reporter Name
  • Update Time : Friday, March 13, 2026
  • 152 Time View

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হতে পারে।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে তার ঘনিষ্ঠ সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানিয়েছে, শারীরিক অবস্থার কথা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হতে পারে।

একই দিন সন্ধ্যায় মির্জা আব্বাসকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন জামায়াতে ইসলামীর আমির এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। হাসপাতালে অবস্থানকালে ডা. শফিকুর রহমান মির্জা আব্বাসের স্ত্রীর সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার বিষয়ে বিস্তারিত খোঁজ নেন। এ সময় তিনি মহান রবের কাছে দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন।

হাসপাতালে পরিদর্শনকালে জামায়াত আমিরের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানা শাখার সভাপতি ডা. এস এম খালিদুজ্জামান।

এর আগে বুধবার (১১ মার্চ) ইফতারে পানি পান করার সময় হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তার স্বামীর (মির্জা আব্বাস) সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com