March 13, 2026, 8:53 pm
সর্বশেষ সংবাদ:
ইরানের ৪৪০ কেজি ইউরেনিয়ামের পেছনে ছুটছে ইসরায়েল নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে : নাহিদ ইসলাম মুক্তিযুদ্ধের প্রথম মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া : মুক্তিযুদ্ধমন্ত্রী ড্রোন ও ক্ষেপণাস্ত্র আতঙ্কে সৌদি আরবে সতর্কতা জারি ইরানের প্রেসিডেন্ড পেজেশকিয়ানকে প্রথম ফোন মোদির রাশিয়ার তেলে মার্কিন নিষেধাজ্ঞা শিথিল, দাম কমছে ঈদের দিনে বৃষ্টির আভাস নিয়ে যা বলছে আবহাওয়া অফিস রাষ্ট্রপতির আগমনে জাতীয় সংগীত, প্রতিবাদ ও সাউন্ড সমস্যায় শুনতে পাননি বিরোধী এমপিরা: হান্নান মাসউদ ইরানে আবারও ‘সর্বোচ্চসংখ্যক’ হামলা চালানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের ইরানের অনুমতি নিয়ে হরমুজ পার হল তুরস্কের জাহাজ

ইরাকে ৪ মার্কিন সেনা নিহত

Reporter Name
  • Update Time : Friday, March 13, 2026
  • 5 Time View

আন্তর্জাতিক ডেস্ক:
ইরাকে একটি মার্কিন সামরিক রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে এতে থাকা ছয়জন ক্রুর মধ্যে চারজন নিহত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সেন্টকম জানায়, দুর্ঘটনায় কেসি-১৩৫ বিমান বিধ্বস্ত হওয়ার পর উদ্ধার কার্যক্রম এখনও চলছে। এর আগে সংস্থাটি দাবি করেছিল, বিমানটি ভূপাতিত হওয়ার ঘটনায় শত্রুপক্ষ বা নিজস্ব বাহিনীর গুলির কোনও ভূমিকা নেই।

রিফুয়েলিং ট্যাঙ্কারটি ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন সামরিক অভিযানে অংশ নিয়েছিল। ঘটনাটিতে দুটি বিমান জড়িত ছিল। এর মধ্যে দ্বিতীয় বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়।

মার্কিন কোম্পানি বোয়িংয়ের তৈরি এই ধরনের বিমান আকাশে উড়ন্ত অবস্থায় অন্য বিমানকে জ্বালানি সরবরাহ করতে সক্ষম। সাধারণত মার্কিন সামরিক অভিযানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রিফুয়েলিং ট্যাঙ্কার।

সেন্টকম জানায়, বৃহস্পতিবারের এই দুর্ঘটনার বিষয়টি এখন তদন্তাধীন। নিহতদের পরিবারের সদস্যদের আগে অবহিত করার সুযোগ দিতে নিহত সেনাদের পরিচয় ২৪ ঘণ্টা পর্যন্ত গোপন রাখা হবে।

সাধারণত একটি কেসি-১৩৫ বিমানে অন্তত একজন পাইলট, একজন কো-পাইলট এবং একজন ‘বুম অপারেটর’ থাকেন। বুম অপারেটর বিমানের জ্বালানি সরবরাহের বিষয়টি নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করেন।

সেন্টকম প্রথমদিকে জানিয়েছিল, দুর্ঘটনাটি বন্ধুদেশের আকাশসীমার ওপর ঘটেছে। তবে ইরাকের ওই অঞ্চলে ইরানপন্থী মিলিশিয়া সক্রিয় রয়েছে। ইরানের সামরিক বাহিনী রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দাবি করেছে, তাদের মিত্র একটি গোষ্ঠী ক্ষেপণাস্ত্র দিয়ে বিমানটিকে লক্ষ্যবস্তু করেছিল।

সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com